Discount Offer: বিপুল ছাড়ের ঘোষণা করল Ola Electric! লাখেরও কমে মিলছে একাধিক ইভি স্কুটার
Discount Offer: ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন! তাহলে এটাই সেরা সময়। Ola Electric ইভি স্কুটারের বিক্রি বাড়াতে বড়সড় ডিসকাউন্টের ঘোষণা করেছে। S1 EV রেঞ্জের উপর ডিসকাউন্টের কথা বলা হয়েছে। যদিও এই অফার ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু চাহিদার কথা মাথায় রেখে Ola Electric এই অফার আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আপনিও যদি Ola S1 রেঞ্জের ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করেন, তাহলে বিশাল এই অফারের বিষয়ে (Discount Offer) জেনে নিন-

Discount Offer: বিশাল ছাড়ের ঘোষণা
Ola S1 রেঞ্জে ডিসকাউন্ট বাড়িয়ে দিয়েছে সংস্থা। আর এই সময় এই ইলেকট্রিক স্কূটার কিনলে একেবারে 25,000 হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। Ola Electric এর তরফে দেওয়া খবর অনুযায়ী, ফ্ল্যাগশিপ Ola S1 Pro Gen 2 মডেলের দাম ছিল 1,47,499 টাকা (এক্স-শোরুম), যা ডিসকাউন্ট অফারের পরে মাত্র 1,29,999 টাকায় (এক্স-শোরুম) পাওয়া যাচ্ছে। প্রায় 17,500 টাকা ছাড় হচ্ছে এই অফারে (Discount Offer)।
অন্যদিকে ola s1 air ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম দাম শুধুমাত্র 1,04,999 টাকা। যদিও এর আগে Ola Electric এর অন্যতম সেরা বিক্রিত এই স্কুটারটির এক্স শোরুম দাম ছিল 1,19,999 টাকা। তবে, নতুন Ola S1 X+ ইলেকট্রিক স্কুটারে সর্বোচ্চ 25,000 টাকা ছাড় দিচ্ছে সংস্থা।
বিপুল এই ছাড়ের (Discount Offer) ফলে Ola S1 X+ এর এক্স শোরুম প্রাইস ১,09,999 টাকা নয়। একেবারে কমে নয়া দাম হয়েছে শুধুমাত্র 84,999 টাকা (এক্স-শোরুম প্রাইস)।
Ola S1 X+ ইলেকট্রিক স্কুটারের মডেল এখন Ola S1 X (3kWh) থেকেও কম। এই ইভি স্কুটারটির এক্স শোরুম দাম পড়বে 89,999 টাকা। অন্যদিকে এন্ট্রি লেভেল Ola S1 X (2kWh) ভেরিয়েন্টের ইভি স্কুটারগুলিতে অবশ্য কোনও ডিসকাউন্ট কিংবা অফার দিচ্ছে না Ola Electric। ফলে Ola Electric এর Ola S1 X (2kWh) ভেরিয়েন্টের এক্স শোরুম দাম রয়েছে মাত্র 79,999 টাকা।
এই বিষয়ে (Discount Offer) আরও জানতে ওলা ইলেকট্রিকের ওয়েবসাইট কিংবা যে কোনও ডিলাররর সঙ্গে যোগাযোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications