Royal Enfield: Himalayan 411 এর থেকে নতুন Himalayan 452-এ এত বদল? ফিচারেও রয়েছে চমক

Royal Enfield: গত কয়েকদিন আগেই পর্দা উঠেছে Royal Enfield এর নতুন Himalayan 452-এর। ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গিয়েছে। নভেম্বরের শেষেই হয়তো Himalayan 452-এর ডেলিভারি শুরু হবে। এমনটাই জানা যাচ্ছে। তবে এর আগে অর্থাৎ ২০১৬ সালে লঞ্চ হওয়া

Himalayan 411 এখনও বাজার কাপাচ্ছে। সংস্থার অন্যতম বিক্রিত বাইকের মধ্যে একটি। তবে অ্যাডভেঞ্চার যারা ভালোবাসেন তাঁদের জন্যে নয়া Himalayan 452-নাকি বেস্ট চয়েস হতে চলেছে বলে দাবি সংস্থার। কিন্ত্য 411 এর থেকে কোথায় আলাদা নতুন Himalayan 452?

Royal Enfield

Royal Enfield: ডিজাইন-

Himalayan 411-এর থেকে Himalayan 452-এর ডিজাইন অনেক ক্ষেত্রে আলাদা। অনেক বেশি আপডেটেড। নতুন হিমালয়ান আগেরটার তুলনায় আরও গোলাকার জ্বালানী ট্যাঙ্ক। Himalayan 452-এ ফুয়েল ট্যাঙ্ক বড় এবং অনেক বেশি তেল স্টোর করা যায়। এছাড়াও আরও বেশ কিছু বদল নজরে আসবে। এলইডি হেডলাইট থেকে ইন্ডিকেটর অনেক বেশি উন্নত এবং আধুনিক বলে দাবি Royal Enfield এর।

Royal Enfield: প্লাটফর্ম

Royal Enfield-এর নতুন Himalayan 452-এ হার্ডওয়ারে বেশ কিছু বদল আনা হয়েছে। পুরানো মডেল অর্থাৎ Himalayan 411-এ ব্যবহৃত ফ্রেমের থেকে Himalayan 452-এ'তে বেশি অনেক শক্তিশালী। দুটি মডেলের চাকার মাপ সম্পূর্ণ আলাদা। নতুন হিমালয়ানে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

নতুন Himalayan 452-এ লম্বা, চওড়া এবং উচ্চতা যথাক্রমে 2,245 মিমি, 852 মিমি এবং 1316 মিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 230 mm। অন্যদিকে Himalayan411-এ লম্বা, চওড়া এবং উচ্চতা যথাক্রমে 2190 মিমি, 840 মিমি এবং 1370 মিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 230 mm। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 220 mm।

Royal Enfield: ইঞ্জিন-

Royal Enfield-এর নতুন Himalayan 452-এ 452cc, লিকিউড কুল্ড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা প্রায় 40 bhp শক্তি এবং 40 Nm টর্ক জেনারেট করে। অন্যদিকে পুরানো Himalayan 411-এ 411cc, এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা 24.5 bhp শক্তি এবং 32 Nm টর্ক জেনারেট করে। নতুন হিমালয়নে 6-স্পিড গিয়ারবক্স এবং পুরানোতে 5-স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে।

Royal Enfield: ফিচার-

Royal Enfield-এর নতুন Himalayan 452-এ সমস্ত আধুনিক ফিচার রয়েছে। আছে এলইডি লাইটিং,স্মার্টফোন কানেকটিভিটি, ম্যাপ নেভিগেশন, মিউজিক প্লে-ব্যক অপশন সহ সমস্ত ফিচার রয়েছে। কিন্তু Himalayan 411-এ অ্যানালগ কম্পাস, সুইচেবল রিয়ার এবিএস এবং ইউএসবি চার্জিং পোর্টের মতো খুবই কম ফিচার আছে। দামেও পুরানোর সঙ্গে নতুন Royal Enfield-এর পার্থক্য রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+