ধামাকা ফেলে দেওয়া Hero Mavrick 440 নাকি Royal Enfield Classic 350! কোনটা কেনা সস্তার হবে জানেন?
Hero Mavrick 440 vs Royal Enfield Classic 350: ভারতীয় বাজারে Mavrick 440 লঞ্চ করেছে Hero। আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে বুকিং। তবে দামের বিষয়ে সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও বিষয় জানায়নি সংস্থা। খুব শীঘ্রই সরকার এই বিষয়ে জানাবে বলে দাবি।
মনে করা হচ্ছে Hero Mavrick 440 ভারতে বাজারে 400 সিসির মোটরসাইকেল সেগমেন্ট Royal Enfield Classic 350 কে জোর টক্কর দেবে। এক নজরে দেখে নেওয়া যাক এই দুই বাইকের (Hero Mavrick 440 vs Royal Enfield Classic 350) যাবতীয় ফিচার এবং স্পেসিফিকেশন-

Hero Mavrick 440 vs Royal Enfield Classic 350: ইঞ্জিন-
Hero Mavrick 440 সংস্কার অন্যতম বাইকগুলির মধ্যে একটি হতে চলেছে। বাইকটিতে 440cc এর long stroke ওয়েল-কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 27 bhp এর পাওয়ার আউটপুট এবং 36 Nm এর পিকটর্ক জেনারেট করতে সক্ষম।
অন্যদিকে Royal Enfield Classic 350 বাইকটিতে ফোর-স্ট্রোক, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুল্ড, 349cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন ২০ বিএইসিপিআই পাওয়ার আউটপুট এবং ২৭ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম।
Hero Mavrick 440 vs Royal Enfield Classic 350: হার্ডওয়ার
Mavrick 440 বাইকটিতে 43 মিমি ফ্রন্ট টেলিস্কোপিক ফিচার এবং ফ্রন্টে 130 মিমি ট্রেবল আছে। পিছনের দিকে ডুয়েল শোকার ডিস্ক ব্রেক সহ একাধিক আধুনিক ফিচার দেওয়া হয়েছে। এমনকি Hero Mavrick 440 বাইকটিতে অ্যালয় হুইলেরও সুবিধা দেওয়া হয়েছে।
অন্যদিকে Royal Enfield Classic 350 ফ্রন্টে 130 মিমি ট্রেবলের সঙ্গে 41 মিমির টেলিস্কোপিক ফর্ক এবং ৬ স্টেপ প্রিলোড অ্যাডজাস্টমেন্টের সঙ্গে টুইন শোক সাসপেনশন দেওয়া হয়েছে। ব্রেকিংয়ের ক্ষেত্রে সিঙ্গল চ্যানেল ABS ভার্সনে 300mm ফ্রন্ট ডিক্স ব্রেক এবিং 153mm এর ড্রম ব্রেক দেওয়া হয়েছে। ডুয়াল-চ্যানেল ABS সংস্করণে ড্রাম ব্রেক এবং পিছনের চাকার জন্য 270mm ডিস্ক পাওয়া যায়।
Hero Mavrick 440 vs Royal Enfield Classic 350: ফিচার
Mavrick 440 বাইকটিতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেকটিভিটি এবং স্মার্টফোন ইন্টিগ্রেশনের সঙ্গে এলসিডি ডিসপ্লে, কল এবং টেস্ট নোটিফিকেশন পাওয়া যাবে। অন্যদিকে Royal Enfield Classic 350 বাইকটিতে নেক্সট জকেন সুইচগিয়ার, নতুন সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসল সহ একাধিক ফিচার যুক্ত রয়েছে।
Hero Mavrick 440 vs Royal Enfield Classic 350: দাম সহ অন্যন্য তথ্য
Mavrick 440 এর দাম এখনও স্পষ্ট নয়। তবে দাম ২ লাখ টাকার মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে Classic 350 এর দাম 1.93 লাখ টাকা থেকে 2.25 লাখ টাকার মধ্যে।












Click it and Unblock the Notifications