রেকর্ড ভেঙে পেট্রোল-ডিজেলের দাম তিন বছরে সর্বাধিক, কলকাতায় কত হল জানেন

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে দিনের পর দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে দিনের পর দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। প্রতিদিন কয়েক পয়সা করে বাড়তে বাড়তে গত দশ দিনে ১ টাকা ১২ পয়সা বেড়ে পেট্রোলের দাম কলকাতায় বর্তমানে ৭৪ টাকা প্রতি লিটারে এসে দাঁড়িয়েছে।

রেকর্ড ভেঙে পেট্রোল-ডিজেলের দাম তিন বছরে সর্বাধিক

এদিকে ডিজেলের দামও ঊর্ধ্বমুখী। গত দশদিনে ১ টাকা ৭৬ পয়সা দাম বেড়ে ডিজেলের দাম বর্তমানে ৬৪.৫৪ টাকা প্রতি লিটারে এসে ঠেকেছে।

গতবছরের ১২ ডিসেম্বরের পর থেকেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে। গত একমাসে ডিজেলের দাম ৩ টাকা ৪০ পয়সা ও পেট্রোলের দাম ২ টাকা ৯ পয়সার বেশি বেড়েছে।

আবগারি শুল্ক কমিয়ে সাধারণ মানুষের উপর থেকে পেট্রোল-ডিজেলের দামের বোঝা কমাতে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। ২০১৭ সালের অক্টোবরে একবারই ২ টাকা করে আবগারি শুল্ক কমিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। এবারও সেই পদক্ষেপ করা হবে কিনা তা সময়ই বলবে।

গতবছর থেকে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি মাসের ১ ও ১৬ তারিখে দাম বাড়ানো বা কমানোর বদলে প্রতিদিনের হিসাবে দাম বাড়া-কমার নিয়ম চালু করেছে। যাতে হঠাৎ করে দাম বাড়ার চোখে না পড়ে। এদিনও গতকালের তুলনায় ১৪ পয়সা ডিজেলের ও পেট্রোলের ৯ পয়সা দামবৃদ্ধি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+