Diamond Value: অর্ধেক দামে হিরে কেনার সুবর্ণ সুযোগ! তবে পিছনের সত্য সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে
Diamond Value: হিরের গয়না গর্ব ও ভালবাসার প্রতীক হিসেবে বিবেচিত হয়। তবে তার দাম অনেক বেশি। এই মুহূর্তে হিরে ও হিরের গয়না কেনার সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ তাদের দাম ৫০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। কেউ যদি হিরের গয়না কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এর সত্য সম্পর্কে জানতে হবে।
সবার আগে চলে আসে সেন্টিমেন্ট। এই মুহূর্তে অনেকগুলি কারণে হিরার দাম সস্তা। প্রথম কারণ হল বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি। অন্যদিকে ইউরোপ ও এশিয়ায় যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা হিরের উজ্জ্বলতাকে ম্নান করে দিয়েছে। এই পরিস্থিতিতে গত এক বছরে প্রাকৃতিক হিরের দাম ৩০ শতাংশ কমেছে। একই সময়ে ল্যাবে তৈরি হিরের দাম ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

এই মুহূর্তে প্রায় অর্ধেক দামে হিরে কেনার সুযোগ রয়েছে। দেশজুড়ে চলছে উৎসবের মাস। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে আসতে চলেছে ধনতেরাস ও দীপাবলির মতো উৎসব। এই সময়টা গহনা ও রত্ন কেনার শুভ সময় হিসেবে বিবেচিত হয়।
হিরে কেনার সঙ্গে সব থেকে বড় অপূর্ণতা হল পুনঃ বিক্রয় মূল্য। একটি হিরের পুনঃ বিক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্যের তুলনায় অনেক কম। পুনঃবিক্রয় মূল্য মূল মূল্যের মাত্র ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ হতে পারে। সাধারণভাবে একটি হিরের পুনঃবিক্রয় মূল্য ক্রয়মূল্যের থেকে ২০ থেকে ৬০ শতাংশের মধ্যে থাকে। অর্থাৎ লোকসান হতে পারে প্রায় ৮০ শতাংশের মতো।
হিরে কেনার সঙ্গে সঙ্গে দাম অর্ধেক হওয়ার পিছনে বেশ কতগুলি কারণ রয়েছে। সাধারণভাবে লোকেরা হিরের গয়নার সঙ্গে গহনা যেমন নেকলেস কিংবা আংটি কিনে থাকেন। এগুলো জুয়েলার্সের থেকে কেনা হয়। যেহেতু জুয়েলারি নিজে হিরে তৈরি করে না, তাই তাকেও কিনতে হয়। জুয়েলারির দোকানগুলি সাধারণভাবে পাইকারি বিক্রেতার কাছ থেকে হিরে কিনে থাকে।
এছাড়াও পাইকারি বিক্রেতার কাছে পৌঁছনোর আগে হিরেকে অনেক ধাপ অতিক্রম করতে হয়। এর মধ্যে রয়েছে কাটিং, পলিশিং, ব্র্যান্ডিংয়ের মতো বিষয়। দেখা গিয়েছে জুয়েলারির দোকানগুলি সাধারণত তাদের আসল ক্রয়মূল্যের থেকে হিরের গহনায় দ্বিগুণ দাম নেয়। এর অর্থ হল কেনার সঙ্গে সঙ্গে ক্ষতির পরিমাণ হয়ে যায় প্রায় ৫০ শতাংশ।
একটি হিরের মান 4C দ্বারা নির্ধারিত হয়। 4C হল গুণমান, রং, স্বচ্ছতা, ক্যারেট ওজন। হিরে বিক্রিয় আগে তা প্রত্যয়িত করা হয়। এগুলিকে GIA বা AGS সার্টিফিকেশন বলা হয়। এটি বিক্রিয় সময় শংসারপত্রের ভিত্তিতে এর মূল্য নির্ধারিত হয়।
সব থেকে বড় ব্যাপার হল হিরে সহজে বিক্রি করা যায় না। জরুরি পরিস্থিতিতে পাড়ার জুয়েলারির দোকানে সোনা-রুপোর গয়না বিক্রি করা সম্ভব হলেও, হিরের ক্ষেত্রে তা করা যায় না। যদি কারও পর্যাপ্ত আয় থাকে, সঞ্চয় থাকে এবং সখ থাকে, তাহলে কোনও চিন্তা না করে হিরে কেনার সিদ্ধান্তে এগিয়ে যাওয়া যেতে পারে।












Click it and Unblock the Notifications