Vande Bharat: এই রাজ্যের উপর দিয়েই চলে হাওড়া-গয়া বন্দেভারত! সেখানেই চলছে বিশাল এক কর্মকাণ্ড

Vande Bharat Express Train: দেশের একাধিক রুটে বর্তমানে ছুটছে বন্দে ভারত। এমনকী হাওড়া সহ দেশের একাধিক রুটেও চলছে এই ট্রেন। শুধু চালালেই তো হবে না, প্রয়োজন রক্ষণাবেক্ষনে। আর সেই কথা মাথায় রেখেই ধানবাদ রেল ইয়ার্ডে তৈরি হচ্ছে বিশাল একটি হাব। যেখানে দেশের প্রথম সেমি বুলেটের যাবতীয় রক্ষনাবেক্ষনের কাজ করা হবে। একই সঙ্গে আধুনিক একটি ওয়াশিং পিট তৈরি করা হচ্ছে।

আর তা তৈরি হয়ে গেলে মনে করা হচ্ছে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারে এই রাজ্য। বর্তমানে ধানবাদ থেকে একটাও বন্দে ভার‍ত কিংবা অমৃত ভারত ট্রেন চলে না। ধানবাদ হয়ে চলে একমাত্রা গয়া-হাওয়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) ।

Vande Bharat Express Train

তবে ধানবাদ থেকেও একাধিক রুটে বন্দে ভারত (Vande Bharat Express Train) চালানোর প্রস্তাব ইতিমধ্যেই রেলবোর্ডকে পাঠানো হয়েছে বলে খবর। যদিও ধানবাদ ইয়ার্ডে আধুনিক কোচিং পিটের অভাব আছে। আর সেই কারণেই এখনও পর্যন্ত ধানবাদে বন্দে ভারত ট্রেন চালানো সম্ভব হয়নি বলেই লাইভ হিন্দুস্থান বলে এক পোর্টালের খবরে বলা হয়েছে।

ওই সংবাদমধ্যমের খবর অনুযায়ী, দেশের মাটিতে তৈরি নয়া সেবি বুলেটের প্রযুক্তি সম্পূর্ণ আলাদা। এমনকী অন্যান্য ট্রেনের থেকে একেবারেই আলাদা। এক্ষেত্রে এই ট্রেনের রক্কনাবেক্ষনের জন্য প্রয়োজন আধুনিক কোচিং পিট। আর সেই কারণেই রেল ইয়ার্ডে তৈরি হচ্ছে বিশাল একটি হাব। এমনটাই ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Take a Poll

Vande Bharat Express Train: একটি তৈরি করা হচ্ছে শুধুমাত্র সেমি বুলেটের জন্য

ধানবাদ ইয়ার্ডে চারটি ওয়াশিং পিট রয়েছে। বন্দে ভারত-এর (Vande Bharat Express Train) মতো প্রিমিয়াম ট্রেনগুলির রক্ষণাবেক্ষণের জন্য একটি ওয়াশিং পিটকে নতুন ভাবে তৈরি করা হচ্ছে। সেখানে বিদ্যুতের লাইন তৈরি করা হচ্ছে। এছাড়াও একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রেনগুলির রক্ষণাবেক্ষণের জন্য কোচগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। তবে ট্র্যাকশনটিতে সরাসরি গ্রিড থেকে 24-ঘন্টা উচ্চ ভোল্টেজ পাওয়ার সাপ্লাই রয়েছে।

Vande Bharat Express Train: কর্মীদের দেওয়া হবে বিশেষ ট্রেনিং

অন্যদিকে ধানবাদ কোচিং ইয়ার্ডের কর্মরত বেশ কয়েকজন রেলকর্মচারীকে ট্রেনিং দেওয়া হবে। বন্দে ভারত (Vande Bharat Express Train) , অমৃত ভারত এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে রক্ষণাবেক্ষণ কীভাবে সেই সংক্রান্ত ট্রেনিং দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+