Honda Activa Electric নিয়ে বড় তথ্য 'ফাঁস'! কবে বাজারে আসছে এই স্কুটার, দামই বা কত
Honda Activa Electric: দেশের অন্যতম বিক্রিত পেট্রোল স্কুটার Honda Activa। খুব শীঘ্রই Activa Electric ভেরিয়েন্টে লঞ্চ করবে। সংস্থার দাবি, Honda Activa Electric সরাসরি Bajaj Chetak, Ola Electric, Ather এবং TVTS i Cube-এর মতো মডেলকে রীতিমত চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে।
যা খবর এবার খুব শীঘ্রই Activa ইভি ভেইক্যাল লঞ্চ করবে ভারতের বাজারে। একেবারে নতুন লুকে সংস্থা স্কুটারটিকে লঞ্চ করবে। আর সেটা নিয়েই কাজ চলছে বলে খবর।

Honda Activa Electric: এক নজরে সংস্থার প্ল্যান?
Honda Activa দেশের অটো টু-হুইলার সেক্টরে সবথেকে বিক্রি হওয়া স্কুটারগুলির মধ্যে একটি। দীর্ঘদিন ধরে এই স্কুটারে ইলেকট্রিক ভার্সন আসতে পারে বলে শোনা যাচ্ছে। রিপোর্ট বলছে, Honda Activa ইলেকট্রিকের জন্য নতুন অ্যাসেম্বলি লাইন তৈরি করে উৎপাদন ক্ষমতা আরও পরিকল্পনা করছে। Honda Activa Electric এর ম্যাকানিজম, ড্রাইভিং রেঞ্জ কিংবা দামের বিষয়ে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি।
Honda Activa Electric: দাম এবং কবে লঞ্চ
যদিও সংস্থার একাংশের দাবি, Honda Activa Electric এ দারুণ ড্রাইভিং রেঞ্জের মজা দেবে গ্রাহককে। দামও মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই হবে বলে দাবি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, Honda Activa Electric এর দাম হতে পারে ১ লাখ টাকা থেকে ১ লাখ ২৫ হাজার টাকার মধ্যে। প্রতিবেদন অনুসারে, কোম্পানির প্রথম বৈদ্যুতিক স্কুটারটি অর্থাৎ Honda Activa Electric আগামী 2025 অর্থবছরে রাস্তায় আসতে পারে।
Honda Activa Electric: খেলা ঘোরাবে Honda Activa
EV এর বাজার ভারতে ব্যাপক গতিতে বাড়ছে। বহু স্টার্টআপ সংস্থাও ইলেকট্রিক বাইক এবং স্কুটার তৈরি করছে। এমনকি এই সেক্টরে নাম লেখাচ্ছে দেশের অনেক বড় বড় সংস্থাও। এক সংবাদমাধ্যমের খবর বলছে, Honda মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার বর্তমানে ভারতের জন্য কোনও বৈদ্যুতিক মডেল প্রস্তুত নেই। যদিও বাজারের উপর সংস্থা কড়া নজর রাখছে। আর তাই Honda Activa-কে নিয়ে কাজ করছে সংস্থা। আর এই স্কুটারই ইভি মার্কেট ঘুরিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
Honda NX500 বাজার তুঙ্গে
ভারতের বাজারে নয়া Honda NX500 লঞ্চ করেছে সংস্থা। Honda NX500 বাইকটিতে CB500X এর সমান শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। রয়েছে লিকিউড-কুল্ড 471 cc এর প্যারালাল-টুইন ইঞ্জিন। শুধু তাই নয়, NX500 বাইকটিতে 4- স্ট্রোক DOHC ডিজাইনের সঙ্গে 8,600 আরপিএমে 46.5 বিএইচপির পাওয়ার আউটপুট এবং 6,500 আরপিএমের উপর 43 এনএম পিক টর্ক জেনারেট করতে পারে। NX500 ইঞ্জিন 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। যেখানে স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচ রয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications