মোদী সরকারের নতুন পরিকল্পনা, বাড়তে পারে অবসরের বয়স এবং পেনশন
নরেন্দ্র মোদীর (narendra modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শীঘ্রই কর্মচারীদের জন্য সুখবর ঘোষণা করতে পারে। কর্মীদের অবসরের বয়স (retirement age) এবং পেনশনের (pension) পরিমাণ বাড়ানোর পরিকল্পনার কথা জানা গিয়েছে। প্রধান
নরেন্দ্র মোদীর (narendra modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শীঘ্রই কর্মচারীদের জন্য সুখবর ঘোষণা করতে পারে। কর্মীদের অবসরের বয়স (retirement age) এবং পেনশনের (pension) পরিমাণ বাড়ানোর পরিকল্পনার কথা জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটি (economic advisory council) এই সংক্রান্ত প্রস্তাব দিয়েছে। বলা হয়েছে, দেশে মানুষের কাজের বয়সসীমা বাড়ানো উচিৎ। পাশাপাশি ইউনিভার্সাল পেনশন সিস্টেম চালু করার পক্ষেও মত দিয়েছে কমিটি। তবে যে পেনশন প্রকল্পের কথা বলা হচ্ছে, তা পশ্চিমবঙ্গে আংশিক চালু রয়েছে।

প্রবীণ নাগরিকদের নিরাপত্তা
প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটির তরফে বলা হয়েছে, কর্মীদের প্রতিমাসে ন্যূনতম ২০০০ টাকা পেনশন হওয়া উচিত। পাশাপাশি আর্থিক উপদেষ্টা কমিটির তরফে দেশের প্রবীণ নাগরিকদের নিরাপত্তার জন্য আরও ভাল ব্যবস্থা করার সুপারিশ করেছে।

দক্ষতা বাড়ানোও জরুরি
এই রিপোর্ট অনুসারে কাজের দক্ষতা বাড়াতে গেলে অবসরের বয়সও বাড়ানো প্রয়োজন। সামাজিক নিরাপত্তার ওপরে চাপ কমাতে এটা জরুরি বলেও মন্তব্য করা হয়েছে। রিপোর্টে ৫০ বছরের বেশি বয়সীদের জন্য দক্ষতা বাড়ানোর কথাও বলা হয়েছে।

সরকারের উচিত নীতি প্রণয়ন করা
রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের উচিত এমন নীতি প্রণয়ন করা যাতে দক্ষতারর উন্নয়ন করা যায়। এই প্রচেষ্টায় অসংগঠিত ক্ষেত্র এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী, শরণার্থী, পরিযায়ী, যাঁদের কোনও প্রশিক্ষণ নেই, তাঁদেরও অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের প্রশিক্ষিত করার ওপরেও জোর দেওয়া হয়েছে।

২০১৯-এর বিশ্ব জনসংখ্যার ওপরে রিপোর্ট
২০১৯-এ প্রকাশিত বিশ্ব জনসংখ্যা রিপোর্টে বলা হয়েছে ২০৫০ সাল নাগাদ ভারতে প্রায় ৩২ কোটি প্রবীণ নাগরিক থাকবেন। সেই সময়ের নিরিখে দেশের জনসংখ্যার প্রায় ১৯.৫ শতাংশ অবসরপ্রাপ্ত শ্রেণিতে অর্থাৎ ৬০ বছরের ওপরে চলে যাবেন। ২০১৯-এ ভারতের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ অর্থাৎ প্রায় ১৪ কোটি মানুষ। প্রবীণ নাগরিকের তালিকায় রয়েছেন।
পেনশন নিয়ে কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প রয়েছে, তাতে বিভিন্ন সময়ে নির্দিষ্ট ব্যক্তিকে টাকা জমিয়ে যেতে হবে পেনশন পেতে গেলে। রয়েছে অটল পেনশন যোজনা কিংবা এনপিএস। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৬০ বছরের বেশি বয়স্ক তফশিলি জাতি উপজাতি মানুষদের জন্য মাসে ১০০০ টাকা করে পেনশন চালু করা হয়েছে গত বছরে। সরকারের বিভিন্ন পেনশন প্রকল্পে রাজ্যের প্রায় ৬০ লক্ষ মানুষ অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটির তরফে কার্যত পশ্চিমবঙ্গের পথে, যাঁরা কোনও পেনশন প্রকল্পের অন্তর্ভুক্ত নন, তাঁদেরকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications