কালো টাকা ফিরল কই, নোট বাতিলের হিসাব পেশ করে ঘোর বিপাকে মোদী সরকার

পি চিদাম্বরমের অভিযোগ, নোট বাতিলের ঘটনা কি আসলে কালো টাকাকে সাদা করার প্রকল্প ছিল? অর্থাৎ জেনেবুঝে মোদী সরকার এমনটা করেছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

নোট বাতিলের প্রায় দশ মাস পরে এদিন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক হিসাব পরিসংখ্যান দিয়ে পেশ করেছে। যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আরবিআই জানিয়েছে, মোট ১৫ লক্ষ ৪৪ লক্ষ কোটি টাকার মধ্যে ৯৯ শতাংশ অর্থাৎ ১৫.২৮ লক্ষ কোটি টাকা আরবিআইয়ের ঘরে ফেরত এসেছে।

কালো টাকা ফিরল কই, নোট বাতিলের হিসাব পেশ করে বিপাকে মোদী

অর্থাৎ মাত্র ১ শতাংশ টাকা ফেরত আসেনি কেন্দ্রীয় ব্যাঙ্কের কোষাগারে। যা দেখে বিরোধীরা সরব হয়েছেন। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম একেবারে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নরেন্দ্র মোদী সরকারকে। পাশাপাশি আরবিআইকেও ছেড়ে কথা বলেননি তিনি।

আরবিআই তাদের হিসাব অনুযায়ী জানিয়েছে, ৮ কোটি ৯০ লক্ষ ১ হাজারের নোট ব্যাঙ্কিং সিস্টেমে জমা পড়েনি। যা মোট ৬৩২.৬ কোটির মাত্র ১ শতাংশ। ফলে যদি ধরে নেওয়া যায় এই টাকাটা কালো টাকা, তাহলে মাত্র ১ শতাংশের জন্য এতবড় ঘটনা কী করে ঘটাল মোদী সরকার, এই প্রশ্নই তুলছেন বিরোধীরা।

পি চিদাম্বরম বলেছেন, নোট বাতিলের মতো ঘটনাকে ঘটতে দেওয়া আরবিআইয়ের কাছে লজ্জার বিষয়। আরবিআই পেয়েছে মাত্র ১৬ হাজার কোটি টাকা। আর নতুন নোট ছাপতে খরচ হয়েছে ২১ হাজার কোটি টাকা।

আরবিআইয়ের হিসাব অনুযায়ী, বাজারে থাকা মোট টাকার ৯৯ শতাংশই ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে চলে এসেছে বা জমা পড়েছে। যা দেখে পি চিদাম্বরমের অভিযোগ, নোট বাতিলের ঘটনা কি আসলে কালো টাকাকে সাদা করার প্রকল্প ছিল? অর্থাৎ জেনেবুঝে মোদী সরকার এমনটা করেছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+