Decoration Business: দিনে এক-দু ঘণ্টা কাজ করে মাসে লাখ টাকা রোজগার! শুরু করুন এই ব্যবসা
Decoration Business: কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনা আছে? তাহলে এই প্রতিবেদন আপনার জন্যে! দারুণ একটি ব্যবসার আইডিয়া রইল এই প্রতিবেদনে। শুধু বিয়ে কিংবা পার্টি নয়, গোটা বছর ধরেই ছোট-বড় বিভিন্ন ধরনের অনুষ্ঠান লেগেই থাকে।
আর এই অনুষ্ঠানের সময় একটু ডেকোরেশন (Decoration) করতে কে না ভালোবাসে। গেট থেকে শুরু করে যেখানে অনুষ্ঠান হচ্ছে গোটা এলাকা নানা ভাবে সাজিয়ে তোলা হয়। শুধু ফুলই নয়, সময়ের সঙ্গে আর অনুষ্ঠান দেখে বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ হয়। ফলে গোটা বছরই এই ধরনের কাজের চাহিদা আছে। ফলে ডেকোরেশনের (Decoration Business) কাজ করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব।

Decoration Business: বিনিয়োগ কত এই ব্যবসায়?
এই ব্যবসায় বেশি বিনিয়োগ করার প্রয়োজন নেই। খুব ছোট করে এই ব্যবসা শুরু করতে পারা যাবে। ফলে মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করা যেতে পারে। তবে প্রথমদিন থেকেই নিশ্চিত একটা ক্লায়েন্ট ধরতে হবে। এমনকি বেশ কয়েকটি হোটেল কিংবা অনুষ্ঠান বাড়ির সঙ্গেও যোগাযোগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। এছাড়াও ছোট করে কোনও জায়গায় সাইনবোর্ড লাগিয়ে এই ব্যবসা শুরু করুন। প্রয়োজনে একটি ওয়েবসাইট খুলতে পারেন।
Decoration Business: কীভাবে শুরু করবেন?
ছোট ভাবেই এই ব্যবসা শুরু করতে পারেন। তবে সাজানোর ব্যবসায় ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আর তা করতে বিভিন্ন ধরনের জিনিসকে ব্যবহার করা হয়। বিশেষ করে বিভিন্ন রঙের ফুল-পাতা, একইডি লাইট, ট্রি লাইট সহ একাধিক জিনিস ব্যবহার করা হচ্ছে সাজাতে। শুধু তাই নয়, অন্য কেউ কীভাবে সাজাচ্ছে সেটিও খুবই গুরুত্বপূর্ণ। তবভে খরচ বাঁচাতে বিভিন্ন ধরনের নকল ফুল-পাতা ব্যবহার করতে পারেন। তাতে খরচ বাঁচবে। শুধু তাই নয়, জিনিসগুলি বহুবার ব্যবহার করা যাবে। সমস্ত জিনিস যে কোনও পাইকারি মার্কেটেই পাওয়া যায়।

Decoration Business: কত টাকা হবে রোজগার?
এই ব্যবসায় রোজগার ভালো রয়েছে। স্রা বছর কাজের অভাব হবে না। আর বিয়ের মরশুমে একাধিক কাজ পেতে পারেন। আর তা করে দিনে ২০-৩০ হাজার টাকা রোজগার কোনও ব্যাপার নয়। এমনকি মাসে লাখ টাকাও রোজগার করতে পারবেন। এই ব্যবসা করার ক্ষেত্রে গোটা দিন কাজ করতে হবে তেমন নয়। এই ব্যবসার মাঝে অন্য কাজও করতে পারেন। ফলে ব্যবসার করার যদি মন করে থাকেন তাহলে আজই শুরু করুন এই ব্যবসা।












Click it and Unblock the Notifications