অক্টোবর থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের নতুন নিয়ম! গ্রাহকদের ওপরে প্রভাব কতটা?
অক্টোবরের শুরু থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের অনলাইন লেনগেনের নিয়মগুলি পরিবর্তিত হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের কার্ড-অন-ফাইল টোকেনাইজেশন নিয়মগুলি ১ অক্টোবর থেকে কার্যকর করা হবে। আরবিআই-এর টোকেনাইজেশনের নির্দেশিকাগুলির ল
অক্টোবরের শুরু থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের অনলাইন লেনগেনের নিয়মগুলি পরিবর্তিত হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের কার্ড-অন-ফাইল টোকেনাইজেশন নিয়মগুলি ১ অক্টোবর থেকে কার্যকর করা হবে। আরবিআই-এর টোকেনাইজেশনের নির্দেশিকাগুলির লাগু হওয়ার আদেকার সময়সীমা ছিল ১ জুলাই। যদিও তা পরে ১ অক্টোবর করা হয়।

কার্ড-অন-ফাইল টোকেনাইজেশন কী?
কার্ড-অন-ফাইল টোকেনাইজেশন হল ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য যা পেমেন্ট গেটওয়ে এবং ব্যবহারকারীদের ভবিষ্যতের লেনদেন প্রক্রিয়া করার জন্য সংরক্ষণ করা হয়। একটি টোকেন তৈরি করতে প্রত্যেক কার্ড গ্রাহককে ই কমার্স ওয়েবসাইটে তাদের কার্ডের জন্য একটি অককালীন নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।
টোকেন তৈরির পরে কার্ডধারক একই ওয়েবসাইটে ভবিষ্যতে কোনও লেনদেন করার সময় কার্ডের শেষ চারটি সংখ্যা দিয়ে সনাক্ত করতে পারে। ফলে ভবিষ্যত লেনদেনের জন্য টোকেনটি মন রাখতে হয় না।

গ্রাহকদের কীভাবে প্রভাবিত করবে?
টোকেনাইজেশন কার্ড লেনদেন নিরাপদ কেননা লেনদেন প্রক্রিয়ার সময় প্রকৃত কার্ডের বিররণ ব্যবসায়িক সংস্থা জানতে পারে না। একবার কার্ড-অন ফাইল টোকেনাইজেশনের নিয়ম কার্যকর হয়ে গেলে প্ল্যাটফর্মগুলি কোনও ক্রেতার কার্ডের বিবরণ সংরক্ষণ করতে পারবে না।
উদাহরণ হিসেবে বলা যায় আমাজন কিংবা ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইট থেকে কোনও জিনিস কেনার সময় প্রথমে ১৬ সংখ্যার ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার পরে সিভিভি কোড লিখতে বলা হয়। দ্বিতীয়বার এই সংস্থাগুলি থেকে কোনো জিনিস কেনার সময় শুধু সিভিভি লিখতে হয়, কেননা সেখানে ১৬ সংখ্যার কার্ড নম্বর সংরক্ষিত রয়েছে।
নতুন নিয়মে গ্রাহকদের কিছু কেনার সময় কার্ডের বিবরণ দিতে হবে। পরে সেই সংস্থা থেকে টোকেনাইজেশন শুরু হবে। গ্রাহকের সম্মতির পরে কার্ড নেটওয়ার্কে পাঠিয়ে টোকেন তৈরি করবে। সেই টোকেনটি ১৬ সংখ্যার কার্ড নম্বরের প্রক্সি গিসেবে কাজ করবে।

টোকেনাইজেশনের সুবিধা
একটি টোকেনাইজড কার্ড লেনদেনের ক্ষেত্রে নিরাপদ বলে বিবেচিত হয়। কেননা লেনদেন প্রক্রিয়ায় সময় প্রকৃত কার্ডের বিবরণ কোনও ব্যবসায়িক সংস্থার সঙ্গে ভাগ করা হয় না। কার্ডের নম্বর কিংবা বিবরণ সংরক্ষণ করা যায় না। মোবাইল ফোন, ওয়াইফাই কার্ডে লেনদেন, কিউআর কোড, অ্যাপসের মাধ্যমে আদানপ্রদানের ক্ষেত্রে টোকেনাইজেশন অনুমোদিত হয়েছে।

গ্রাহককে কি কোনও চার্জ দিতে হবে?
এই পরিষেবাটি পাওয়ার জন্য গ্রাহককে কোনও চার্জ দিতে হবে না। টোকেনাইজেশন এবং ডিটোকেনাইজেশন শুধুমাত্র অনুমোজিত কার্ড নেটওয়ার্কের মাধ্যমে করা যাবে। একজন গ্রাহক তার কার্ডকে টোকেনাইজেশন করতে দেবেন কিনা, তা বেছে নিতে পারবেন?












Click it and Unblock the Notifications