Tesla Cybercab: নেই স্টিয়ারিং,প্যাড, প্রতি কিমিতে খরচ ১৬ টাকা! ২৫ লাখে টেসলার Robotaxi
Tesla Cybercab: Tesla CEO Elon Musk সংস্থার প্রথম Robotaxi এর উপর থেকে পর্দা তুলল! সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় We Robot Event এর আয়োজন করা হয়। আর সেখানে AI নির্ভর ফিচার প্যাকড রোবোটিক্স এই গাড়ি প্রকাশ্যে আনে ( self-driving car) সংস্থা।
Tesla Robotaxi এর ডিজাইন সম্পূর্ণ আলাদা। এতে দুটো লোক আরাম করে বসতে পারবে। শুধু তাই নয়, এই গাড়িতে না আছে প্যাডেল এবং না আছে স্টিয়ারিং। Robotaxi একটি প্রোটোটাইপ বিশ্বের সামনে আনা হয়েছে। খুব শীঘ্রই প্রোডাকশন শুরু হবে।

Tesla Cybercab: দাম মাত্র ২৫ লাখ!
Tesla নয়া এই Robotaxi Cybercab এর নামে লঞ্চ করতে পারে। তবে নয়া এই গাড়ির দাম সম্পর্কে এখনও পর্যন্ত সংস্থা কিছু জানায়নি। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, 30 হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় এই গাড়ির দাম প্রায় ২৫ লাখ টাকা হতে পারে। Elon Musk গাড়িটিকে We Robot Event -এ সামনে আনেন। তাঁর কথা অনুযায়ী, আগামী 2027 সালের আগেই প্রথম Tesla Robotaxi ওরফে Cybercab এর প্রোডাকশন শুরু হতে পারে।
Tesla Cybercab: লঞ্চ করতে পারে রোবোভ্যান
Tesla Robotaxi এর সঙ্গে সঙ্গেই অটোনোমাস ভেইক্যাল রোবোভ্যানও লঞ্চ করতে পারে। এই রোবোভ্যানের বিশেষত্ব হল এই ভ্যানে একসঙ্গে ২০ জন ভ্রমণ করতে পারবেন। শুধু তাই নয়, বহু জিনিস নিয়েও এই গাড়িতে ট্র্যাভেল করা সম্ভব হবে।
Tesla Cybercab Featuresঃ খরচ মাত্র ১৬ টাকা
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Robotaxi এর রানিং কোস্ট ২০ সেন্ট প্রতি মাইল অর্থাৎ 1.6 কিলোমিটার যেতে খরচ মাত্র ১৬ টাকা পড়তে পারে। এ ছাড়া ফোনে যেভাবে ওয়্যারলেস চার্জিং সুবিধা পাওয়া যাচ্ছে, সেভাবেই এই গাড়ি চার্জ দেওয়া যাবে। ওয়ারল্যাস চার্জারে চার্জ করা যাবে Tesla Cybercab। এমনকি এজন্য নির্দিষ্ট কোনও জায়গার প্রয়োজন নেই। পাশাপাশি একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছে নয়া এই গাড়িতে।
Robotaxi & Robovan pic.twitter.com/pI2neyJBSL
— Tesla (@Tesla) October 11, 2024
এটি একটি সম্পূর্ণ স্ব-চালিত বৈদ্যুতিক যান (AI technologies power self-driving car) । এই গাড়িতে নেই কোনও প্যাডল বা স্টিয়ারিং হুইল। গাড়ির ডিজাইন একেবারে আলাদা। নতুনত্ব দেওয়া হয়েছে। যা চমকে দেওয়ার মতো। Tesla Cybercab এ একাধিক Features- আছে। তবে মাত্র দুজনই বসতে পারে।
এই বিষয়ে (Tesla Cybercab)আরও বিস্তারিত জানতে টেসলার ওয়েবসাইটে গিয়ে জানতে পারেন। তবে প্রথম ঝলকেই নজর কেড়েছে এই গাড়ি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications