এসবিআই-এর নতুন প্রযুক্তি! ক্যাশ, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই বাজার করার সুবিধা
নতুন প্রযুক্তি নিয়ে গ্রাহকদের দরবারে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। কনট্যাক্টলেস ডেবিট ও ক্রেডিট কার্ডের পর এসবিআই নিয়ে এসেছে এসবিআই কার্ড মোবাইল অ্যাপ।
নতুন প্রযুক্তি নিয়ে গ্রাহকদের দরবারে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। কনট্যাক্টলেস ডেবিট ও ক্রেডিট কার্ডের পর এসবিআই নিয়ে এসেছে এসবিআই কার্ড মোবাইল অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করতে গেলে প্রথমেই ফোন আনলক করতে হবে। এরপর সেটিকে পয়েন্ট অফ সেল টার্মিনালে নিয়ে যেতে হবে পেমেন্ট করার জন্য। এসবিআই ডেবিট কিংবা ক্রেডিট কার্ড থেকে সহজেই টাকা ডেবিট হয়ে যাবে।

স্কিমিং কিংবা কার্ড ক্লোনিং থেকে রক্ষা
লেনদেন ডিজিটাল করার জন্য এসবিআই এই অ্যাপটি নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। এর ফলে ক্যাশ টাকা সঙ্গে নেওয়ার কিংবা ডেবিট এবং ক্রেডিট কার্ড সব জায়গায় নেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র ফোন আনলক করলেই টাকা পেমেন্ট হয়ে যাবে। এসবিআই কর্তৃপক্ষের দাবি এর ফলে স্কিমিং কিংবা কার্ড ক্লোনিং-এর মতো অভিযোগ থেকে রক্ষা পাওয়া যাবে।

অ্যাপ ডাউনলোড
নিজের স্মার্টফোনের প্লেস্টোরে গিয়ে এসবিআই কার্ড অ্যাপটি ডাউনলোড করতে হবে।

ইউজার আইডি এবং পাসোয়ার্ড না থাকলে
- এসবিআই মোবাইল অ্যাপ ডাউনলোড করার পরে ফার্স্ট টাইম ইউজার/সাইন আপ লিঙ্কে ক্লিক করতে হবে।
- সেখানে ক্রেটিড কার্ড নম্বর, সিভিবি নম্বর, জন্ম তারিখ দিতে হবে। এরপর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে।
- এবার গ্রাহক রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং রেজিস্টার্ড ইমেলে একটি ওটিপি পাবেন।
- এরপর ওটিপি দিয়ে, ডিভাইস নেম দিয়ে ক্লিক করতে হবে প্রোসিড এগেন-এ।
- এরপর ইউজার আইডিস পাসোয়ার্ড এবং কনফার্ম পাসোয়ার্ডে গিয়ে কনফার্ম করতে হবে।
- এরপর এম-পিন সেট করতে হবে।

ইউজার আইডি এবং পাসোয়ার্ড থাকলে
- এসবিআই কার্ড মোবাইল অ্যাপ ডাউনলোড করে লগইন-এ ক্লিক করতে হবে।
- ইউজার আইডি দিয়ে, সেখানে থাকা তির চিহ্নে ক্লিক করতে হবে।
- পাসোয়ার্ড দিয়ে তির চিহ্নে ক্লিক করতে হবে।
- এইবার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেলে ওটিপি যাবে।
- এরপর ওটিপি দিয়ে, ডিভাইস নেম দিয়ে ক্লিক করতে হবে প্রোসিড এগেন-এ।
- এরপর এম-পিন সেট করতে হবে।












Click it and Unblock the Notifications