অচিরেই কুড়ি বছরের ফিক্সড ডিপোজিট করতে পারবেন গ্রাহকরা, সেখানে বাড়তি কী সুবিধা পাওয়া যাবে

ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক সংস্থাগুলি সময়ে সময়ে ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আসে। এগুলির ওপরে বেশি সুদ পাওয়া যায়। এছাড়াও প্রবীণ নাগরিকরা এফডিতে বেশি সুদ পেয়ে থাকেন।
সাধারণভাবে বেশি সময়ের এফডির জন্য বেশি সুদ পাওয়া যায়। তবে এখন পর্যন্ত বাজারে যেসব এফডি রয়েছে সেগুলি সর্বোচ্চ ১০ বছরের। তবে ২০ বছরের এফডিও পাওয়া যাবে, নতুন এই এফডিতে কী কী সুবিধা পাওয়া যাবে, দেখে নেওয়া যাক।

investment fd

এই দীর্ঘ মেয়াদি এফডি জীবন বিমা কোম্পানির বার্ষিক পরিকল্পনার ভিত্তিতে করা হবে। তবে তার একটা সময়সীমা থাকবে। বর্তমানে কোনও ব্যাঙ্কেরই ১০ বছরের বেশি সময়ের এফডি নেই। তবে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক একটি ২০ বছরের এফডির পরিকল্পনা তৈরি করেছে। যাঁরা সেখানে টাকা জমা দেবেন, সেখানে নিয়মিত বিরতিতে কিছু টাকা তোলার সুবিধা দেওয়া হবে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সূর্যোদয় স্মল ফাইনান্স ব্যাঙ্কের এমডি ও সিইও আর ভাস্কর বলেছেন, তারা এই স্কিমাটি তৈরি করছেন। এর মাধ্যমে গ্রাহকে দীর্ঘমেয়াদি সঞ্চয় ও চক্রবৃদ্ধি সুদের সুবিধা দেওয়া হবে। তবে এখানে এখনও সুদের হার নির্ধারণ করা হয়নি।

যদি কোনও গ্রাহক এই এফডি স্কিমে বিনিয়োগ করেন, তাহলে ১১ তম বছরের পর তাঁকে পদ্ধতিগতভাবে টাকা তোলার সুযোগ দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই স্কিমে কেউ ১০ বছরের এফডির সামন সুদও পেতে পারেন।

বর্তমানে এসবিআই তিন, পাঁচ, সাত ও দশ বছরের অ্যানুইটি ডিপোজিট স্কিম চাালায়। এর অধীনে গ্রাহকরা প্রতিমাসে একবার টাকা জমা দেওয়ার পরে তা তুলতে পারেন। এতে মূল অর্থের সঙ্গে সুদও যুক্ত হয়। তবে সূত্রের খবর, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কের ডিপোজিট স্কিম এর থেকে আলাদা হতে চলেছে। এখানে ফিক্সড ডিপোজিট মেয়াদের অর্ধেক হয়ে গেলে গ্রাহক টাকা পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+