Layoff: বর্তমান ছাঁটাই সব থেকে বড় মন্দাকেও ছাড়িয়ে গিয়েছে! ২০২৩-এর শুরুর দিকের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বার্তা
বিশ্ব জুড়ে প্রযুক্তি কোম্পানিগুলিতে ব্যাপক ছাঁটাই চলছে। যা ইতিমধ্যেই ২০০৮-২০০৯ সালের মহামন্দাকেও ছাড়িয়ে গিয়েছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যে মহামন্দা শুরু হয়েছিল লেম্যান ব্রাদার্সের পতনের সঙ্গে সঙ্গে।
বিশ্ব জুড়ে প্রযুক্তি কোম্পানিগুলিতে ব্যাপক ছাঁটাই চলছে। যা ইতিমধ্যেই ২০০৮-২০০৯ সালের মহামন্দাকেও ছাড়িয়ে গিয়েছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যে মহামন্দা শুরু হয়েছিল লেম্যান ব্রাদার্সের পতনের সঙ্গে সঙ্গে।

২০০৮-২০০৯ সালে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা
গ্লোবাল আউটপ্লেসমেন্ট এবং ক্যারিয়ার ট্রানজিশনিং ফার্ম গ্লোবাল আউটপ্লেসমেন্ট এবং ক্যারিয়ার ট্রানজিশনিং ফার্ম চ্যালেঞ্জা এবং গ্রে অ্যান্ড ক্রিসমাসের তথ্য অনুসারে ২০০ সালে প্রযুক্তি কোম্পানিগুলি প্রায় ৬৫ গাজার কর্মী ছাঁটাই করেছিল। পরের বছর অর্থাৎ ২০০৯ সালেও প্রায় একইসংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছিল। এই দুই বছরে মহামন্দার পরিস্থিতি তৈরি হয়েছিল।

বর্তমান কর্মী ছাঁটাই ছাপিয়ে গিয়েছে মহামন্দাকে
বর্তমানে প্রযুক্তি কোম্পানিগুলিতে ছাঁটাই মহামন্দাকে ছাপিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত প্রায় সাড়ে নশোর বেশি সংস্থা থেকে প্রায় দেড়লক্ষের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সাম্প্রতিক সময়ে আমাজন, মেটা, টুইটার, মাইক্রোসফটের মতো বিভিন্ন সংস্থা হাজার হাজার ছাঁটাই করেছে।
নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত টুইটার, মেটা, সেলসফএার্স, নেটফ্লিক্সের মতো সংস্থাগুলি থেকে শুধুমাত্র আমেরিকাতেই ৭৩ হাজারে বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ভারতে প্রযুক্তি ক্ষেত্রে এই ছাঁটাইয়ের সংখ্যাটা প্রায় ১৭ হাজারের মতো।

নতুন বছরের শুরুটাও ভাল যাবে না
বর্তমান বিশ্বের সমষ্টিগত আর্থিক অবস্থা বিবেচনা করে বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের শুরুটাও ভাল যাবে না। প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই আরও খারাপ অবস্থায় যেতে চলেছে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তাঁরা। একটি প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ এবং তার পরবর্তী সময়ে সংস্থাগুলির কার্যকারিতা বজায় রাখতে ছাঁটাইকেই বেছে নেবে সংস্থাগুলি।
প্রযুক্তিতে ছাঁটাইয়ের একটি ক্রাউডসোর্স ডেটাবেস থেকে দেখা যাচ্ছে প্রায় হাজার দেড়েক কোম্পানি কোভিড শুরুর পর থেকে প্রায় আড়াইলক্ষ কর্মীকে ছাঁটাই করেছে। কিন্তু প্রযুক্তির ক্ষেত্রে ২০২২-এর পরিস্থিতি তার থেকেও খারাপ। আর ২০২৩-এর শুরুর দিকটা এর থেকেও খারাপ হতে পারে।
আমাজন এবং এইচপির মতো সংস্থাগুলি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছে তারা আগামী দিনে যথাক্রমে ২০ হাজার এবং ৬ বাজার কর্মী ছাঁটাই করতে পারে। নেটওয়ার্কিং জায়ান্ট সিসকো সারা বিশ্বে প্রায় চারহাজার ছাঁটাই শুরু করেছে।

নিশ্চয়তা দিতে পারছে না গুগল
গুগলও পরের বছরের শুরুতে ছাঁটাইয়ের জন্য তৈরি হয়ে রয়েছে। গুগলের সিইও সুন্দর পিচাই, সংস্থা থেকে ছাঁটাই করা হবে না, এমন কোনও আশ্বাস উদ্বিগ্ন কর্মীদের দিতে পারেননি। কর্মীদের সঙ্গে বৈঠকে পিচাই বলেছএন ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। তিনি ভবিষ্যৎ নিয়ে কোনও প্রতিশ্রুতি দিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছেন।












Click it and Unblock the Notifications