কালো টাকা গেল কই! নোট বাতিলের পর এই মুহূর্তে অবস্থাটা জানলে চমকে উঠবেন

এই মুহূর্তে সার্কুলেশনে রয়েছে ৯৯.১৭ শতাংশ নোট যা প্রায় আগের অবস্থার সমান।

কালো টাকা ও দুর্নীতি রোধ করতে ২০১৬ সালের নভেম্বরে পুরনো ৫০০ ও ১ হাজার টাকার বাজার চলতি নোট বাতিল করে দেয় নরেন্দ্র মোদী সরকার। নোট বাতিলের পর আগের অবস্থাই ফের ফিরে এসেছে। এই মুহূর্তে সার্কুলেশনে রয়েছে ৯৯.১৭ শতাংশ নোট যা প্রায় আগের অবস্থার সমান।

কালো টাকা গেল কই! নোট বাতিলের পর এই মুহূর্তে অবস্থাটা জানলে চমকে উঠবেন

ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ১৭ লক্ষ ৮২ হাজার কোটি টাকা সার্কুলেশনে রয়েছে। এমনটাই বলছে রিজার্ভ ব্যাঙ্কের তথ্য। আগে নোট বাতিলের সময় তা ছিল ১৭.৯৭ লক্ষ কোটি টাকা। অর্থাৎ আগের অঙ্কের ৯৯.১৭ শতাংশ। যা প্রায় সমানই বলা চলে।

সরকার নোট বাতিলের হাজারো কারণ উল্লেখ করেছিল। পাশাপাশি ডিজিটাল পেমেন্টকেও সেইসময়ে উৎসাহ দেওয়া হয়। নোট বাতিলের পর ডিজিটাল পেমেন্ট বা লেনদেন বাড়লেও এখন ধীরে ধীরে ডিজিটাল পেমেন্টের প্রতি উৎসাহ পড়তে শুরু করেছে। মানুষ আগের মতোই নোট বেশি ব্যবহার করছেন। অর্থাৎ নগদে লেনদেন বেশি করে হচ্ছে।

তবে হঠাৎ করে কেন এত নগদ বাজারে ঘুরছে তা নিয়েও অর্থনীতিবিদেরা সন্দেহপ্রকাশ করেছেন। যদিও দাবি করা হয়েছে ডিজিটাইজেশনের ফলে নোটের ব্যবহার আগের চেয়ে কমে গিয়েছে। তা সত্ত্বেও এত নোট কী করে বাজারে ঘুরছে তা অনেকের বোধগম্য হচ্ছে না।

পাশাপাশি ফের একবার ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারতে জোয়ার আসবে কিনা তা নিয়েও বিশেষজ্ঞরা সন্দিহান। কারণ বিশ্বের তাবড় অর্থনীতিতেও নগদ চলে রমরমিয়ে এক্ষেত্রে ভারতের ভবিষ্যৎ কোন পথে গড়াবে তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+