Credit Card: হাতে কি নতুন ক্রেডিট কার্ড? উত্তর হ্যাঁ হলে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে
Credit Card: সঠিক পদ্ধতিতে ক্রেডিট কার্ড ব্যবহার করলে তা কার্যকর ব্যয়ের হাতিয়ার হতে পারে। যদি কোনও গ্রাহক সব থেকে বেশি ব্যয় করতে চান এবং সঠিক কার্ড বেছে নেন, তাহলে ক্রেডিট কার্ডে ব্যয় করার সঙ্গে সঙ্গে পুরস্কারও পাওয়ার সম্ভাবনা থাকে।
আবার ক্রেডিট কার্ড ব্যবহারে যদি কোনও শৃঙ্খলা না থাকে, তাহলে ঋণের বোঝা বইতে হতে পারে। ক্রেডিট কার্ড ব্যবহারের আগে মূল বিষয়গুলি বোঝা খুবই গুরুত্বপূর্ণ।

- ক্যাশব্যাক বেনিফিট
বেশিরভাগ ক্রেডিট কার্ড বোনাস রিওয়ার্ড পয়েন্ট, কমপ্লিমেন্টারি মেম্বারশিপ, ডিসকাউন্ট কিংবা নির্বাচিত ব্র্যান্ডের সঙ্গে ক্যাশব্যাক বেনিফিট অফার করে। কার্ডের মাধ্যমে ৫০০ টাকার ফ্লিপকার্ট ফাউচারও দেয় তারা। কোনও কোনও কার্ডে বাৎসরিক ফি মকুবে নানা উপায়ও থাকে।
সুবিধা পেতে গেলে প্রথম ৩০ দিন বা প্রথম তিনমাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ব্যয় করতে হয়। তবে গ্রাহককে খেয়াল রাখতে হবে সুবিধা পেতে গেলে তিনি যেন সামর্থের বাইরে গিয়ে ব্যয় না করেন। কৌশলগতভাবে তিনি ব্যয়ের পরিকল্পনা করতে পারেন। খরচের থ্রেশহোল্ড পূরণ করতে সেখানে বড় কেনাকাটার পাশাপাশি একাধিক বিষয়ে খরচ করা যেতে পারে।
ক্রেডিট কার্ডগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ক্যাশব্যাক অফার করে। নতুন ক্রেডিট কার্ড হাতে পেরে বুঝতে হবে, সর্বাধিক কত টাকার সুবিধা পাওয়া যেতে পারে। সেই অনুযায়ী কার্ড ব্যবহার করা যেতে পারে। কিছু কার্ড আবার বাছাই করা ব্র্যান্ডের সঙ্গে অতিরিক্ত সুবিধা দেয়।
- বকেয়া পরিশোধ
কোনও গ্রাহক যদি সময়মতো বকেয়া পরিশোধ না করেন, তাহলে ব্যালেন্সের সঙ্গে ফিনান্স চার্জ যুক্ত হতে শুরু করে। যা অচিরেই ঋণ হিসেবে বাড়তে থাকে। সেই সময় ওই কার্ড থেকে নতুন লেনদেনও করা যায় না। এছাড়াও তা ক্রেডিট স্কোরের ওপরে প্রভাব ফেলে।
- এটিএম থেকে টাকা না তোলাই উচিত
বেশিরভাগ ক্রেডিট কার্ডেই নদগে টাকা তোলা যায় না। যদি কোনও গ্রাহক ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলেন, তাহলে প্রথম দিন থেকেই ফিনান্স চার্জ যুক্ত হতে শুরু করে। এছাড়াও নগদ উত্তোলনের ফিও যুক্ত হয়। যে কারণে অচিরেই ঋণও বাড়তে শুরু করে।
- অতিরিক্ত সুবিধা কী কী
ক্রেডিট কার্ডগুলি পুরস্কার কিংবা ক্যাশব্যাক ছাড়াও অতিরিক্ত সুবিধাও দিয়ে থাকে। কোনও ক্রেডিট কার্ডের সঙ্গে হোটেল চেন যুক্ত থাকতে পারে। সেক্ষেত্রে হোটেলে থাকায় ডিসকাউন্ট, ফ্রি ব্রেকফাস্ট পাওয়া যায়।
নতুন ক্রেডিট কার্ড হাতে পেলে, তা সক্রিয় করতে ৩০ দিন সময় দেওয়া হয়। তারপর সাত দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হয়। নতুন ক্রেডিট কার্ড পাওয়ার পরে তার অনলাইন ডিজিটাল সেটআপও গুরুত্বপূর্ণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications