ভোগ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার বাড়ল ফেব্রুয়ারিতে, তবে রয়েছে নিয়ন্ত্রণেই
ভারতে ভোগ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে বাড়ল।
ভারতে ভোগ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে বাড়ল। জানুয়ারিতে যা ছিল ১.৯৭ শতাংশ, ফেব্রুয়ারিতে তা দাঁড়াল ২.৫৭ শতাংশে। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এদিন এই তথ্য সামনে এনেছে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৪ শতাংশের সীমার অনেক নিচেই তা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে ৪.৪৪ শতাংশ হয়েছিল। একবছর বাদে তা অনেকটাই নিয়ন্ত্রণে বলে দেখা যাচ্ছে। জানুয়ারির আগে গতবছরের নভেম্বরে সবচেয়ে কম মুদ্রাস্ফীতির হার ছিল ২.৩৩ শতাংশ।
গত মাসে আরবিআই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেয়। এখন রেপো রেট হল ৬.২৫ শতাংশ। অন্য একটি রিপোর্টে জানানো হয়েছে যে শিল্পোৎপাদন জানুয়ারিতে ১.৭ শতাংশ বেড়েছে। তবে যা আশা করা হয়েছিল তার চেয়ে তা কম। অর্থনীতিবিদেরা কমপক্ষে ২ শতাংশ বৃদ্ধি আশা করেছিলেন।












Click it and Unblock the Notifications