Railway Ticket Concession: গড়ে প্রায় ৫৩ শতাংশ ছাড়! টিকিটে ছাড় নিয়ে বড় বার্তা কেন্দ্রীয় রেলমন্ত্রীর
Indian Railways Ticket Concession: রেলে সমস্ত রকমের ছাড় তুলে দেওয়া হয়েছে! সিনিয়র সিটেজেন্স সহ একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হতো। কিন্তু ভারতীয় রেলে এই সমস্ত ছাড় আজ সবই অতীত। করোনার সময় থেকে এই সমস্ত ছাড় তুলে দেওয়া হয়েছে। যদিও করোনার সময় পেরিয়ে গেলেও এখনও সেই সমস্ত ছাড় দেওয়া হয়নি।
যদিও একমাত্র অসুস্থ ব্যক্তি এবং ছাত্রদেরই ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু বাকি ছাড় কবে থেকে ফের একবার পাওয়া যাবে? বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। যেখানে রেল নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই রেলে পাওয়া ছাড় নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। উত্তরে রেলমন্ত্রী কার্যত বিষয়টি এড়িয়ে যান।

তবে অশ্বিনী বৈষ্ণব বলেন, রেল যাত্রীদের টিকিটে ৫৯,৮৩৭ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। যা ট্রেনে ভ্রমণকারী প্রতিটি ব্যক্তির জন্যে গড়ে প্রায় ৫৩ শতাংশ ছাড়। এই বিষয়ে উদাহরণ দিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, যদি একজন যাত্রী ১১০ টাকার টিকিট থাকে, তবে তার কাছ থেকে মাত্র ৪৫ টাকা নেওয়া হয়। আর এটাকে ছাড় বলে কার্যত বিশ্লেষণ করেন অশ্বিনী বৈষ্ণব। তবে এই বলতে তিনি রেলের সাতটি প্রকল্পের কথা তুলে ধরেন।
বলেন, মন্ত্রিসভা সাতটি প্রকল্পে ছাড় দিয়েছে। আর তাতে যাত্রীদের নানা রকম সুবিধা হবে বলেও মন্তব্য করেন রেলমন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, এই সাত প্রকল্পের জন্যে ৩২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার পুরোটাই দেবে কেন্দ্রিয় সরকার। মূলত রেললাইনের পরিধি বাড়ানো, পরিষেবা আরও সহজ করার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে নয়া এই প্রকল্পগুলি। মোট ৯টি রাজ্যের ৩৫ টি জেলাকে রেল বেছে নিয়েছে প্রকল্পের জন্যে। যার মধ্যে রয়েছে তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, অন্ধপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, গুজরাত, ওডিশা, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ। এর ফলে ভারতীয় রেলের নেটওয়ার্কের পরিধি বাড়বে ২ হাজার ৩৩৯ কিলোমিটার।
এছাড়াও হাওড়া-নয়া দিল্লি রুটকে আরও বিস্তার করার কথাও বলা হয়েছে রেলের নয়া গৃহীত প্রকল্পে। বিশ্লেষকদের মতে, রেলের আয় তলানিতে এসে ঠেকেছে। ব্যায় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এই অবস্থায় ছাড় নিয়ে কোনও সিদ্ধান্ত এখনই মোদী সরকার নেবে না বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications