SBI Home Loan: এত সস্তায় কীভাবে হোম লোন দিচ্ছে স্টেট ব্যাঙ্ক! মিলছে ১০০ শতাংশ ছাড়ও

SBI Home Loan: মূল্যবৃদ্ধির আঁচে পুড়ছে সাধারণ মানুষ! শাক-সবজি থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় ফের একবার রেপো রেট (RBI Repo Rate) বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আর তা যদি হয় তাহলে ফের একবার হোম লোন সহ সমস্ত লোন আরও দামী হবে। এই অবস্থায় হোম লোন নিয়ে বড় আপডেট! সস্তায় পেতে পারেন এই লোন।

 SBI Home Loan

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) হোম লোনের উপর বড় অঙ্কের (Concession on Home Loan) ছাড় দিচ্ছে। আর তা পাওয়ার জন্যে হাতে আর ২৪ ঘন্টা সময়। গ্রাহক হোম লোনের অ্যাকচুয়াল কার্ড রেট (actual card rate) থেকে 0.55 শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ নিতে পারবে।

শুধু তাই নয়, প্রসেসিং ফিসের উপর ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। রেগুলার হোম লোন, ফ্লেক্সি পে, এনআরআই এবং নন-স্যালারি হোম লোনে (SBI Home Loan) এই ছাড় দেওয়া হচ্ছে।

তবে হোম লোনের এই প্রসেসিং ফিস এবং ছাড় পাওয়ার শেষ তারিখ আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই। SBI হোম লোন (SBI Home Loan) ওয়েবসাইট অনুসারে, সমস্ত HAL এবং টপ-আপ ভার্সনের জন্য কার্ড রেটে ৫০ শতাংশ (০.৩ শতাংশ থেকে ৫০ শতাংশ) গুন লোন অ্যামাউন্টে এই ছাড় দেওয়া হয়েছে।

অন্যদিকে স্টেট ব্যাঙ্কের হোম লোনের সমস্ত ভ্যারিয়েন্ট এবং টপ আপের প্রসেসিং ফিসের উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এমনকি জিএসটিতেও ছাড় মিলছে। টেকওভার, রিসেল এবং রেডি টু মুভ বাড়ি কিংবা ফ্ল্যাটের জন্যে নেওয়া হোম লোনের (SBI Home Loan) প্রসেসিং ফিসে ১০০ শতাংশ চাড় দেওয়া হচ্ছে।

অন্যদিকে ইন্সটা হোম টপ আপ, রিভার্স মর্টগেজ এবং ইএমডির জন্য প্রসেসিং ফিতে কোনও ছাড় নেই। ছাড় ছাড়া একচুয়াল প্রসেসিং ফিস লোন অ্যামাউন্ট 0.35 শতাংশ হয়। শুধু তাই নয়, জিএসটিও লাগে। এক্ষেত্রে সর্বনিম্ন ২,০০০ টাকা প্লাস জিএসটি এবং সর্বাধিক ১০,০০০ টাকা প্লাস জিএসটি লাগে।

SBI Home Loan: সুদের উপর ছাড়

যদি আপনার সিভিল স্কোর ভালো হয় তাহলে হোম লোনের (SBI Home Loan) সুদেও ছাড় পাওয়া যায়। ৭৫০ থেকে ৮০০ কিংবা তার বেশি ক্রেডিট স্কোর থাকে তাহলে হোম লোনে 0.45 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। 8.70 শতাংশ হারে হোম লোন পাওয়া যাচ্ছে। যেখানে ছাড় ছাড়া সুদ ৯.১৫ শতাংশ।

একই ভাবে যাদের ক্রেডিট স্কোর ৭০০ থেকে ৭৪৯ এর মধ্যে রয়েছে তাদের জন্য ০.৫৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এক্ষেত্রে 8.80 সুদে এসবিআই লোন দিচ্ছে। এক্ষেত্রে ছাড় ছাড়া সুদের হার 9.35। একই ভাবে ক্রেডিট স্কোর যত কমবে সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদ অফার করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+