Royal Enfield Himalayan 450 VS Himalayan 411: বেস্ট কোনটা? মাইলেজ থেকে দাম, সব তথ্য একনজরে
Royal Enfield Himalayan 450 VS Himalayan 411: একেবারে নতুন লুকে Himalayan 450 লঞ্চ করেছে Royal Enfield। যা বাজারে থাকা Himalayan 411 এর থেকে কিছুটা হলেও দামী। দামী হলেও Himalayan 450 নাকি Himalayan 411 কোনটা কিনবেন?
কেনই (Royal Enfield Himalayan 450 VS Himalayan 411) বা কিনবেন দাম থেকে ফিচার, স্পেশিফিকেশন সহ সমস্ত তথ্য আলোচনা করা হল এই প্রতিবেদনে। বিস্তারিত জেনেই Royal Enfield এর সেরা বাইকটি নির্বাচন করুন।

Royal Enfield Himalayan 450
Royal Enfield Himalayan 450-তে 452 cc এর পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া হয়েছে। বাইকের সিট হাইট 825 mm থেকে 845 mm পর্যন্ত রাখা হয়েছে। ফলে যে কোনও উচ্চতার মানুষ এই বাইক চালাতে পারবে। Royal Enfield Himalayan 450-এর এক্স-শোরুম প্রাইস 2.69 লাখ টাকা।
তবে (Royal Enfield Himalayan 450 VS Himalayan 411)টপ মডেলের দাম পড়বে সব মিলিয়ে ৩ লাখ টাকা। তবে তিনটি আলাদা আলাদা ভেরিয়েন্ট রয়েছে Himalayan 450-তে। আছে Base, Pass এবং Summit। দুই চাকায় ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। Royal Enfield Himalayan 450-তে দুটি মোড রয়েছে।
গুগল ম্যাপ থেকে আধুনিক ফিচার
খারাপ রাস্তায় যাত্রা যাতে আরও বেশি আরামদায়ক হয় সে কথা গুরুত্ব দিয়ে দেখেছে Royal Enfield। আর তাই Royal Enfield Himalayan 450-তে বাইকটির সামনের দিকে USD টায়ার এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। আর এই সুবিধার ফলে গাড্ডায় পড়লেও গাড়ি থাকবে রাইডারের নিয়ন্ত্রণেই।
Royal Enfield Himalayan 450-হাইস্পিড বাইকগুলির (Royal Enfield Himalayan 450 VS Himalayan 411) মধ্যে একটি। এছাড়াও ৩৯.৪ bhp শক্তি এবং ৪০ Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। Himalayan 450-তে 6 স্পিড গিয়ারবক্স রয়েছে। এছাড়াও ডিজিটাল কনসোল, ব্লুটুথ কানেকটিভিটি, এলইডি লাইটিং সহ একাধিক আধুনিক ফিচার রয়েছে।
Royal Enfield Himalayan 411
Royal Enfield এর অন্যতম সেরা বিক্রিত বাইকগুলির মধ্যে একটি। এতে 411 cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া রয়েছে। দীর্ঘ যাত্রায় যাতে তেলের অভাব না হয় সেজন্যে ১৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া রয়েছে এই বাইকে। শুধু তাই নয়, 31 kmpl পর্যন্ত হাই মাইলেজ Himalayan 411-তে। এই বাইকের এক্স-শোরুম প্রাইস 2.15 লাখ টাকা। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। Royal Enfield Himalayan 411-তে চারটে ভেরিয়েন্ট এবং 6 টি রঙের অপশন দেওয়া হয়েছে।
Royal Enfield Himalayan 450 VS Himalayan 411-
Royal Enfield Himalayan 411 বাইকটি 24.3 bhp এর শক্তি এবং 32 Nm পিকটর্ক জেনারেট করতে সক্ষম। অন্যদিকে সামনের দিকে ২১ ইঞ্চির ফ্রন্ট টায়ার এবং পিছনে ১৭ ইঞ্চির টাকার ব্যবহার করা হয়েছে। রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। Royal Enfield Himalayan এ গুগল ম্যাপ, নেভিগেশন সহ একাধিক আধুনিক ফিচার আছে।












Click it and Unblock the Notifications