Kia Sonet নাকি Hyundai Venue! কোনটা কিনবেন এবং কেন কিনবেন? জানুন পার্থক্য

Kia Sonet vs Hyundai Venue: ভারতের অটো বাজারে নিজেদের জায়গা শক্ত করেছে Kia মোটরস। সম্প্রতি নয়া Kia Sonet Facelift এর উপর থেকে পর্দা তুলেছে সংস্থা। আপডেটেড ডিজাইন থেকে নয়া ফিচার, একাধিক বদল আনা হয়েছে। গত ২০ ডিসেম্বর থেকে নয়া Kia Sonet Facelift এর বুকিং শুরু হয়েছে।

নয়া এই গাড়ির সঙ্গে জোর টক্কর হবে Maruti Suzuki Brezza, Nissan Magnite, Renault Kiger -এর সঙ্গে। এমনকি টাটার অন্যতম বিক্রিত গাড়ি Tata Nexon -কেও রীতিমত চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। Hyundai Venue এবং নতুন Kia Sonet এর মতো পার্থক্য (Kia Sonet vs Hyundai Venue) কোথায়? সেটাই তুলে ধরা হবে এই প্রতিবেদনে।

Kia Sonet vs Hyundai Venue

Kia Sonet vs Hyundai Venue: দাম এবং অন্যান্য তথ্য

Hyundai Venue এবং নতুন Kia Sonet, দুটি গাড়িই সাব-কম্প্যাক্ট SUV সেগমেন্টে পড়ে। তবে Kia Sonet Facelift এর বেশ কিছু ভেরিয়েন্ট আছে। যেমন HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ এবং X-line।

অন্যদিকে Hyundai Venue -তে 6 ভেরিয়েন্ট আছে। যেমন E, S, S+, S(O), SX और SX (O)। অন্যদিকে দামের ক্ষেত্রে Hyundai Venue-এর দাম 7,89,200 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয় এবং 13,33,700 টাকা (এক্স-শোরুম) পর্যন্ত আছে। যদিও Kia Sonet Facelift এর দামের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, গাড়ির দাম ৮লাখ টাকা থেকে হতে পারে।

Kia Sonet vs Hyundai Venue: আধুনিক ফিচার রয়েছে

Hyundai Venue এবং নতুন Kia Sonet-এ একাধিক আধুনিক ফিচার রয়েছে। নয়া Sonet-এ 10.25 ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং 10.25 ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রমেন্ট ক্লাস্টার রয়েছে। ওয়্যারলেস ফোন চার্জিং সিস্টেম সহ ইন-বিল্ট এয়ার পিউরিফায়ার সহ ৭০-এরও বেশি কানেকটেড ফিচার আছে। ওয়্যারলেস অ্যাপল কারপ্লে/অ্যান্ড্রয়েড অটো, সান শেডস এবং সানরুফের মতো একাধিক ফিয়ার আছে নয়া Kia Sonet Facelift এ।

এখানেই শেষ নয়, Kia Sonet-এ 6 এয়ারব্যাগ (স্ট্যান্ডার্ড), 360 ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রিক স্টেবিলিটি কন্ট্রোলের মতো আধুনিক সুবিধা পাবেন গ্রাহকরা। অন্যদিকে Hyundai Venue -তে 8 ইঞ্চির টাচস্ক্রিন সিস্টেম রয়েছে। আছে ইন-বিল্ট নেভিগেশন সিস্টেম। এছাড়াও ডিজিটাল ইনস্ট্রমেন্ট ক্লাস্টার, 60 কানেকটেড কার ফিচার যুক্ত করা আছে। শুধু তাই নয়, অ্যালেক্স সহ গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা মিলবে। এছাড়াও ওয়্যারল্যাস ফোন চার্জার সহ একাধিক আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে Hyundai Venue -তে।

Kia Sonet vs Hyundai Venue: ইঞ্জিন তথ্য

Hyundai Venue এবং নতুন Kia Sonet-এ একই ইঞ্জিন অপশন দেওয়া হয়েছে। দুটি গাড়িতেই 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন, 1.0 লিটার 3 সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং 1.5 লিটার টার্বো ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+