Honda CB350 vs Royal Enfield Classic 350: বাইকের মহাযুদ্ধ, হোন্ডা নাকি রয়্যাল এনফিল্ড! কোনটা কিনবেন?

Honda CB350 vs Royal Enfield Classic 350: হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) সম্প্রতি 350 cc এর একেবারে নতুন একটি ভেরিয়েন্ট CB350 লঞ্চ করেছে। H'ness CB350 এবং CB350RS থাকলেও CB350 একেবারে নতুন লুকে বাজারে নিয়ে এসেছে হোন্ডা।

নয়া এই Honda CB350 বাজারে থাকা Royal Enfield Classic 350 এবং Jawa এর মতো বাইককে সরাসরি টক্কর দিতে সক্ষম। বাইক কেনার ভাবনা আছে? তাহলে Honda CB350 কিংবা Royal Enfield Classic 350 কোনটা কিনবেন? ইঞ্জিন থেকে দাম! সবটাই জানুন একনজরে-

Honda CB350 vs Royal Enfield Classic 350

  • Honda CB350 vs Royal Enfield Classic 350: দাম

Honda CB350 ভারতীয় বাজারে RE Classic 350-এর সঙ্গে সরাসরি টক্কর দেবে। এই বাইকের এক্স-শোরুম দাম 2,09,558 টাকা। অন্যদিকে Royal Enfield Classic 350 এর এক্স-শোরুম দাম 1,93,080 টাকা।

  • Honda CB350 vs Royal Enfield Classic 350: ইঞ্জিন স্পেসিফিকেশন

Honda CB350 H'ness CB350 এবং CB350RS-এর মতো একই 348.36 cc সিঙ্গল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ২১ এইচপি পাওয়ার এবং ২৯ এনএমের টর্ক জেনারেট করতে পারে। যা 5-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। অন্যদিকে, RE Classic 350 একটি 349 cc সিঙ্গেল-সিলিন্ডার (Honda CB350 vs Royal Enfield Classic 350) এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে। যা 20.2 hp শক্তি এবং 27 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতেও ৫ স্পিড গিয়ারবক্স রয়েছে।

  • Honda CB350 vs Royal Enfield Classic 350: হার্ডওয়্যার এবং ব্রেকিং সিস্টেম

Royal Enfield বুলেট 350 -তে ফ্রন্ট (Honda CB350 vs Royal Enfield Classic 350) টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে টুইন shock absorber রয়েছে। ব্রেকিং সেফটির ক্ষেত্রে ৩০০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনে ২৭০ মিমির ডিস্ক ব্রেক দেওয়া রয়েছে।

অন্যদিকে Honda CB350 তে সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন ইউনিট এবং পিছনে নাইট্রোজেন ফিল্ড shock absorber রয়েছে। ব্রেকিংয়ের জন্য, সামনে 310mm ডিস্ক ব্রেক এবং পিছনে 240mm ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। ফিচারেও Royal Enfield Classic 350 এবং Honda CB350 একে অপরকে টক্কর দিতে সক্ষম। ফলে বিস্তারিত জেনেই আপনার পছন্দের বাইক তৈরি করুন।

Honda CB350 কিংবা Royal Enfield Classic 350 এর উপর দারুণ অফার রয়েছে। সহজ কিস্তিতে পাওয়া যাবে লোনও। কলকাতার কোনও ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+