Bajaj Pulsar NS125 VS Hero Super Splendor: ইঞ্জিন ক্ষমতা একই! বাজাজ-হিরো বাইকের এই অজানা তথ্যগুলি জানেন?
Bajaj Pulsar NS125 VS Hero Super Splendor: ভারতের বাজারে চাহিদা বাড়ছে টু-হুইলারে! বিশেষ করে 125 cc bikes এর বিক্রি একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। আর সেই সেগমেন্টের দারুন দুটি বাইক Bajaj Pulsar NS125 এবং Hero Super Splendor। দুটি বাইকেরই ইঞ্জিন পাওয়ার সমান।
কিন্তু মাইলেজ সম্পূর্ণ আলাদা। বাইক কেনার যদি পরিকল্পনা রয়েছে? তাহলে এই প্রতিবেদন আপনার জন্যে। Bajaj Pulsar NS125 নাকি Hero Super Splendor, কোনটা কিনবেন এবং কেন কিনবেন জেনে নিন। ফিচার এবং স্পেসিফিকেশন (Bajaj Pulsar NS125 VS Hero Super Splendor) এক নজরে জেনে নিন-

Bajaj Pulsar NS125 VS Hero Super Splendor: হিরোর Super Splendor
Hero এর অন্যতম স্মার্টবাইক Super Splendor। এই বাইকের সিট হাইট 799 mm। ফলে যে কোনও উচ্চতার মানুষ এই বাইক সহজেই চালাতে পারবেন। Hero Super Splendor এর 124.7 cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। ফলে যে কোনও রাস্তায় ছুটতে সক্ষম Hero এর এই বাইক। অন্যদিকে রাইডারের সুরক্ষার প্রশ্নে Super Splendor-এ ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক অপশন দেওয়া হয়েছে। বাইকটির ওজন মাত্র 122 kg। ফলে সহজেই সামাল দেওয়া সম্ভব।
Bajaj Pulsar NS125 VS Hero Super Splendor: পাঁচটি দারুন রঙ
Hero Super Splendor-এ দুটি ভেরিয়েন্ট আছে। রয়েছে পাঁচটি আকর্ষণীয় রঙ। দীর্ঘ রাস্তায় হিরোর এই বাইক 55 kmpl পর্যন্ত হাইমাইলেজ দেয়। অন্যদিকে তেলের সমস্যায় যাতে রাইডারকে না পড়তে হয় সেজন্যে Hero Super Splendor-এ 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বাইকের দাম একেবারেই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। Hero Super Splendor এর বেস মডেলের দাম মাত্র (এক্স-শোরুম) 80756 টাকা। তবে টপ মডেল অর্থাৎ অ্যালয় হুইল মডেলটির এক্স-শোরুম দাম (Bajaj Pulsar NS125 VS Hero Super Splendor) পড়বে 84763 টাকা।
Bajaj Pulsar NS125 VS Hero Super Splendor: বাজাজ Pulsar NS125
বাইকটির বেস মডেলটির দাম অনেকটাই বেশি। এক্স-শোরুম প্রাইস (Bajaj Pulsar NS125 VS Hero Super Splendor) পড়বে 1.04 লাখ টাকা। Bajaj Pulsar NS125 এ 124.45 cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। Bajaj এর দাবি দীর্ঘ রাস্তায় নয়া এই বাইক 46.9 kmpl পর্যন্ত হাই-মাইলেজ দেয়।
Bajaj Pulsar NS125 VS Hero Super Splendor: আধুনিক বাইক
Splendor এর তুলনায় অনেকটাই হাই-এন্ড বাইক এটি। সিট হাইট 805 mm। Bajaj Pulsar NS125-এ 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। আছে আধুনিক ফিচার। যেমন Bajaj Pulsar NS125 এর সামনে টেলিস্কোপিক ফ্রক দেওয়া হয়েছে। পিছনে প্রিলোড অ্যাডজাস্টবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাইকে ব্যবহৃত ভারী সাসপেনশন রাইডারকে খারাপ রাস্তাতেও রাইডারকে আরামদায়ক অনুভূতি দেয়।












Click it and Unblock the Notifications