Himalayan 450 বাজারে থাকা সত্ত্বেও Guerrilla 450 কেন লঞ্চ করল Royal Enfield?
Royal Enfield Guerrilla 450 Vs Himalayan 450: Royal Enfield নতুন Guerrilla 450 বাইক লঞ্চ করেছে। ডুয়েল টোনে এই বাইকের একটা ট্রেন্ডি লুক দেওয়া হয়েছে। সঙ্গে আকর্ষণীয় ডিজিটাল মিটার এবং ফাঙ্কি গ্রাফিক্স দেওয়া হয়েছে। বর্তমানে Royal Enfield এর 450cc এর শক্তিশালী Himalayan 450 থাকা সত্ত্বেও কেন Guerrilla 450 লঞ্চ করল (Royal Enfield Guerrilla 450 comparision Himalayan 450 details in bengali)।
এক নজরে দেখে নিন এই দুই বাইকের (Royal Enfield Guerrilla 450 Vs Himalayan 450) ফিচার এবং অন্যান্য তথ্যগুলি।

- Royal Enfield Guerrilla 450 Vs Himalayan 450: কোনটা সস্তা
সংস্থা Guerrilla 450 এর তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। বেস মডেল Analogue -এর এক্স শোরুম দাম হবে 2.39 লাখ টালা। টপ মডেল Flash এর এক্স শোরুম দাম হবে 2.54 লাখ টাকা। এর মাঝে থাকা Dash ভেরিয়েন্টের এক্স শোরুম দাম হবে 2.49 লাখ টাকা। অন্যদিকে Himalayan 450 এর চারটি ভেরিয়েন্ট রয়েছে। এর বেস মডেলের এক্স শোরুম দাম পড়বে 2.85 লাখ টাকা (এক্স শোরুম) টপ ভেরিয়েন্ট Hanle Black এর দাম পড়বে 3.43 লাখ টাকা (অন রোড)।
- Himalayan এর তুলনায় Guerrilla 450 -তে ফুয়েল ক্যাপাসিটি কম
Himalayan এবং Guerrilla 450 দুটিতেই 452 cc এর হাই-পাওয়ার ইঞ্জিন দেওয়া হয়েছে। এতে 39.47 bhp এর পাওয়ার এবং 40 Nm এর টর্ক জেনারেট করতে পারে। Himalayan -এ 17 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। অন্যদিকে Guerrilla 450 -তে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। অন্যদিকে Himalayan বাইকটি 30 kmpl পর্যন্ত মাইনেজ পাওয়া যায়। যদিও Guerrilla এর মাইলেজ এখনও জানা যায়নি। Himalayan 450 এর সিট হাইট 825 mm এর। অন্যদিকে Guerrilla 450 এর সিট হাইট 780mm রাখা হয়েছে (Royal Enfield Guerrilla 450 Vs Himalayan 450)।
- Royal Enfield Guerrilla 450 Vs Himalayan 450: একাধিক ফিচার দেওয়া হয়েছে-
- বাইকটি পাঁচটি রঙে পাওয়া যাবে: স্মোক সিলভার, প্লেয়া ব্ল্যাক, ইয়েলো রিবন, গোল্ড ডিপ এবং ব্রাভা ব্লু।
- এতে গোলাকার এলইডি হেডলাইট এবং খুব মসৃণ আকৃতির টেললাইট রয়েছে।
- Guerrilla-তে ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে। যাতে গুগল ম্যাপ এবং নেভিগেশন দেওয়া হয়েছে
- এই বাইকটি উচ্চ গতির জন্য 6 স্পিড গিয়ারবক্স সহ দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications