LPG Price: নতুন বছরের শুরুতেই হেঁসেলে আগুন! বাড়ছে রান্নার গ্যাসের দাম

উৎসবের মরসুম-সহ পরপর রান্নার গ্যাসের দামে স্বস্তি পেয়েছেন গ্রাহকরা। তবে বছরের শুরুতে তা আর হচ্ছে না। ১ জানুয়ারি মধ্যরাত থেকে দেশব্যাপী এলপিজি সিলিন্ডার মূল্য বৃদ্ধি করা হচ্ছে। এই বৃদ্ধি শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের

উৎসবের মরসুম-সহ পরপর রান্নার গ্যাসের দামে স্বস্তি পেয়েছেন গ্রাহকরা। তবে বছরের শুরুতে তা আর হচ্ছে না। ১ জানুয়ারি মধ্যরাত থেকে দেশব্যাপী এলপিজি সিলিন্ডার মূল্য বৃদ্ধি করা হচ্ছে। এই বৃদ্ধি শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে।

কলকাতায় প্রতিটি ১৯ কেজির সিলিন্ডারের মূল্য ২৪ টাকা বৃদ্ধি পেয়ে হচ্ছে ১৮৬৯.৫০ টাকা। নতুন বছরের শুরুতে গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হচ্ছে না।

কোন শহরে কী দাম

কোন শহরে কী দাম

দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে ১ জানুয়ারি মধ্যরাত থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য হচ্ছে ১৭৬৭.৫০ টাকা। আগে এটি ছিল ১৭৪৩.৫০ টাকা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ১৮৪৫.৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৮৬৯.৫০ টাকা। মুম্বইতে ১৬৯৫.৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে হয়েছে ১৭১৯.৫০ টাকা। চেন্নাইতে ১৮৯২.৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে হয়েছে ১৯১৬.৫০ টাকা।

 অক্টোবর নভেম্বরে দম কমেছিল

অক্টোবর নভেম্বরে দম কমেছিল

বাণিজ্যিক এলপিজির দাম বাড়ার নিরিখে এটি তিনমাস পরে প্রথম মাস। সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরে এই সিলিন্ডারের দাম কমেছিল। শুধুমাত্র কলকাতার নিরিখে বলা যায় অগাস্টে যেখানে ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল ২০৯৫.৫০ টাকা, সেখানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে তা হয়েছিল যথাক্রমে ১৯৯৫.৫০, ১৯৫৯, ১৮৪৬, ১৮৪৫.৫০ টাকা।

 ১৪.২ কেজির সিলিন্ডারের দামে পরিবর্তন হয়নি

১৪.২ কেজির সিলিন্ডারের দামে পরিবর্তন হয়নি

পরপর চার মাস দাম কমার পরে যেমন এবার ১৯ কেজির সিলিন্ডারের দাম বাড়ল, ১৪.২ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে তেমন কিছু হয়নি। তবে গতবারের মতো এবারেও গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১০৭৯ টাকাই রয়ে গিয়েছে। দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি সাধারণভাবে কোনও মাসের শুরুতে এলপিজির সিলিন্ডারের দাম নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

স্বল্প সঞ্চয়ের সুদের হার বেড়েছে

স্বল্প সঞ্চয়ের সুদের হার বেড়েছে

১ জানুয়ারি থেকে দেশে স্বল্প সঞ্চয়ের সুদের হার বাড়ছে। এনএসসি, পোস্ট অফিস টার্ম ডিপোজিট এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার বৃদ্ধির কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে পিপিএফের সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। এনএসসিতে সুদের হার ৬.৮ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৭.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হচ্ছে। মাসিক আয় প্রকল্পে সুদের হার ৬.৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.১ শতাংশ করা হচ্ছে। এছাড়া ১ থেকে ৫ বছর মেয়াদি আমানতের ক্ষেত্রে সুদের হার ১.১ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ত্রৈমাসিকে সুদের হার ০.২০ শতাংশ থেকে ১.১ শতাংশ বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+