LPG Price: উৎসবের মরসুমে হেঁসেলে আগুন! বাড়ছে রান্নার গ্যাসের দাম

উৎসবের মরসুমে হেঁসেলে আগুন। ১ অক্টোবর মধ্যরাত থেকে দেশব্যাপী এলপিজি সিলিন্ডার মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধি শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে। কলকাতায় প্রতিটি ১৯ কেজির সিলিন্ডারের মূল্য ২০৩.৫০ টাকা হ্রাস পেয়ে হচ্ছে ১৮৩৯.৫০ টাকা। তবে উৎসবের মরসুমে গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হচ্ছে না।

তেল বিপণন সংস্থাগুলি শনিবার বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। দিল্লিতে এই বৃদ্ধি হয়েছে ২০৯ টাকা। এই বৃদ্ধির পরে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের খুচরো বিক্রয় মূল্য রবিবার থেকে সিলিন্ডার প্রতি ১৭৩১.৫০ টাকা।

বাড়ছে রান্নার গ্যাসের দাম

তেল বিপণন সংস্থাগুলি মাসের প্রথম দিন এলপিজির দাম সংশোধন করে। সেই অনুযায়ী ১ অক্টোবর থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দামে সংশোধন করা হয়েছে। দিল্লির ক্ষেত্রে এই দাম বৃদ্ধি ২০৯ টাকা। তবে দেশের একের শহরে এই দাম বৃদ্ধি একেক রকমের।

এর আগে তেল বিপণন সংস্থাগুলি ১ সেপ্টেম্বর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমিয়েছিল। সেই সময় দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫২২ টাকায় নেমে আসে। গত অগাস্টের শুরুতেও তেস বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯৯.৭৫ টাকা কমিয়েছিল।

এইমাসের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রিসভা উজ্জ্বলা প্রকল্পের অধীনে অতিরিক্ত ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ অনুমোদন করেছে, যা আগামী তিন বছরে দেওয়া হবে। এই সংযোগগুলিতে মোট খরচ হবে ১৬৫০ কোটি টাকা।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাদ ঠাকুর বলেছিলেন, এই নতুন সংযোগগুলি বিদ্যমান সংযোগগুলির ধারাবাহিকতায় থাকবে। তিনি বলেছিলেন, ৭৫ লক্ষ এই নতুন সংযোগ সেইসব পরিবারকে দেওয়া হবে, যাঁরা খাবার রান্নার জন্য কাঠের ওপরে নির্ভরশীল, যা গ্রামীণ মহিলাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে।

ডিপোজিট ছাড়া সংযোগ দেওয়ার খরচ কেন্দ্রীয় সরকার বহন করবে, যা পরে তেল বিপণন সংস্থাগুলি পরিশোধ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+