LPG Cylinder Price Decrease: রান্নার গ্যাসের দাম কমল! কলকাতায় সিলিন্ডার পিছু কত পড়বে
LPG Cylinder Price Decrease: পয়লা জুন থেকে এলপিজি সিলিন্ডারের দাম কমছে সারা দেশে। দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ সব শহরেই কমছে রান্নার গ্যাসের দাম। মধ্যরাত থেকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি তাদের ওয়েবসাইটে এই আপডেট করেছে। কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৮৫ টাকা। এই দম কমেছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে।
দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে ১ জুন মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ৮৫ টাকা কমে হয়েছে ১৮৭৫.৫০ টাকা।। উল্লেখ করা যেতে পারে গত মার্চে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়িয়েছিল। এপ্রিল ও মে মাসে কমানো হয় যথাক্রমে ৮৯.৫০ টাকা ও ১৭১.৫০ টাকা।

গতমাসে ১৭১.৫০ টাকা দাম কমার পরে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছিল ১৮৫৬.৫০ টাকা, মুম্বইতে ১৮০৮.৫০ টাকা, কলকাতায় ১৯৬০.৫০ টাকা এবং চেন্নাইতে ২০২১.৫০ টাকা। সাধারণভাবে দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি কোনও মাসের শুরুতে এলপিজির দাম নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

উল্লেখ করা প্রয়োজন, বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য কমানো হলেও এবারেও গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১১২৯ টাকাই রাখা হয়েছে। মুম্বই ও চেন্নাইতে যথাক্রমে ১১০২.৫০ টাকা ও ১১১৮.৫০ টাকা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications