এলপিজি গ্রাহকদের জন্য সুখবর! একধাক্কায় ১৭১.৫০ টাকা কমল সিলিন্ডারের দাম
পয়লা মে থেকে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। এই দিন থেকেই গ্রাহকদের স্বস্তি গিয়ে সিলিন্ডারের দাম পরিবর্তন করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে দাম কমানো হচ্ছে অনেকটাই।
দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে ১ মে মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ১৭১ টাকা কমে হয়েছে ১৯৬০.৫০ টাকা।। উল্লেখ করা যেতে পারে গত মার্চে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়িয়েছিল। এপ্রিলের শুরুতে কলকাতায় কমানো হয় ৮৯.৫০ টাকা। এবার আরও কমল ১৭১.৫০ টাকা।

বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য কমানো হলেও এবারেও গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১১২৯ টাকা রাখা হয়েছে। মুম্বইতে ১১০২.৫০ টাকা, চেন্নাইতে ১১১৮.৫০ টাকা।

সাধারণভাবে দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি কোনও মাসের শুরুতে এলপিজির দাম নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।












Click it and Unblock the Notifications