Circular Journey Ticket: একটি টিকিটেই যত খুশি যাত্রা! রেলের সিদ্ধান্তে বারবার টিকিট কাটা থেকে মুক্তি
Circular Journey Ticket: দেশের লাইফলাইন ভারতীয় রেল! প্রত্যেকদিন কয়েক হাজার যাত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করে থাকে। কিন্তু অনেকেই রেলের নুন্যতম নিয়মের বিষয়ে কিছুই জানেন না।
যার ফলে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। তেমনই জানেন কি সার্কুলার জার্নি টিকিটের (Circular Journey Ticket) বিষয়ে। যদি আপনি ট্রেনে (Indian Rail) সফর করেন তাহলে এই খবর খুবই গুরুত্বপূর্ণ।

Circular Journey Ticket: রেলের বড়সড় সিদ্ধান্ত
বারবার টিকিট কাঁটার সমস্যা থেকে মুক্তি পেতে চান অনেক যাত্রীই। আর তাঁদের কথা ভেবেই ভারতীয় রেল (Indian Rail) বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জারি করা হয়েছে সার্কুলার জার্নি টিকিট (Circular Journey Ticket)। যাতে বারবার টিকিট কাটার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সার্কুলার যাত্রার টিকিট একবারে ৫৬ দিনের জন্য ভ্রমণের অনুমতি দেয়। কিন্তু কি এই সার্কুলার জার্নি টিকিট? সেটিই এই প্রতিবেদনে আলোচনা করা হল-
Circular Journey Ticket: সার্কুলার জার্নি টিকিট আসলে কি?
যারা ঘুরতে ভালোবাসেন। বহু বার ট্রেনে সফর করেন। এমন যাত্রীদের কথা ভেবেই সার্কুলার জার্নি টিকিট (Circular Journey Ticket) জারি করা হয়েছে রেলের তরফে। এই টিকিটে আপনি যেখান থেকে যাত্রা শুরু করছেন সেখানে এসেই শেষ করতে পারেন। কিন্তু পুরো ৫৬ দিনের জন্য, আপনি প্রায় দেশের ৮টি ভিন্ন স্টেশন থেকে বোর্ড এবং ডিবোর্ড করতে পারেন। যে কোনও ক্যাটাগরিতে ভ্রমণের জন্য সার্কুলার টিকিট কেনা যাবে।
তবে এই টিকিট কাটার সময় টিকিট কাউন্টারে সমস্ত তথ্য দিতে হবে। আর এরপর ৫৬ দিন পর্যন্ত যে কোনও সময় যাত্রা করতে পারবেন। এজন্যে বারবার টিকিট কাটার কোনও প্রয়োজন নেই। রেলওয়ে বিশেষ করে ঘুরতে ভালোবাসেন এমন যাত্রীদের জন্য সার্কুলার যাত্রার টিকিট চালু করেছে।
Circular Journey Ticket: জরুরি তথ্য
রেলের (Indian Rail) তরফে পাওয়া তথ্য অনুযায়ী, সার্কুলার টিকিটের মেয়াদ ৫৬ দিনের হয়ে থাকে। যাত্রা যে স্টেশন থেকে শুরু হবে। সেখানেই এসেই শেষ করতে হবে। সার্কুলার টিকিট (Circular Journey Ticket) দীর্ঘ যাত্রার জন্যে নেওয়া হয়। যদি আপনি সার্কুলার টিকিট কাটেন তাহলে বারবার স্টেশনে নামতে হবে না। শুধু তাই নয়, রেলওয়ের সমস্ত ক্লাসের সার্কুলার জার্নি টিকিট নিতে পারবেন। ফলে দেরি না করে কেটে নিতে পারেন এই টিকিট।












Click it and Unblock the Notifications