আবগারি শুল্ক বৃদ্ধির ধাক্কা, এক লাফে বেড়েছে সিগারেটের দাম

কেন্দ্রের অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতেই দেশজুড়ে সিগারেটের দামে বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। রবিবার, ১ ফেব্রুয়ারি থেকে নতুন কর কাঠামো চালু হওয়ার পর প্রতি ১০ শলাকার প্যাকেটে দাম বেড়েছে গড়ে ২২ থেকে ২৫ টাকা পর্যন্ত।

বিতরণকারীদের সূত্রে জানা গেছে, ৭৬ মিমি দৈর্ঘ্যের প্রিমিয়াম সিগারেটের দাম এখন ব্র্যান্ডভেদে প্রতি প্যাকেটে ৫০ থেকে ৫৫ টাকায় পৌঁছেছে। যদিও নির্মাতারা এখনও সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্য তথা এমআরপি ঘোষণা করেননি, তবুও ডিস্ট্রিবিউটররা পুরনো স্টকের উপরই নতুন করহারে (৪০ শতাংশ জিএসটি সহ) খুচরো ব্যবসায়ীদের বিল পাঠাতে শুরু করেছেন।

রবিবার পাইকারি বাজার বন্ধ থাকলেও, সোমবার থেকে নতুন এমআরপি সহ সিগারেট বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে। বিতরণকারীদের অনুমান, চলতি মাসের শেষ নাগাদ নির্মাতাদের কাছ থেকে সম্পূর্ণ নতুন এমআরপি যুক্ত স্টক বাজারে ঢুকবে।

একজন স্টকিস্ট জানিয়েছেন, ইতিমধ্যেই কিছু সংস্থা তাদের স্টক ছাড় বন্ধ রেখেছে। নতুন কর কাঠামো অনুযায়ী বিলিং সম্পন্ন হলেই সেগুলি বাজারে ছাড়া হবে।

অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস ফেডারেশনের তথা এআইসিপিডিএফ এর
তথ্য অনুযায়ী, দেশে সিগারেট ও তামাকজাত পণ্যের সঙ্গে যুক্ত স্টকিস্টের সংখ্যা প্রায় ৮,০০০ থেকে ৯,০০০। তবে দাম বৃদ্ধির ফলে পাচার ও নকল পণ্যের রমরমা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

এআইসিপিডিএফ এর দাবি, সংগঠনটি সারা দেশে ৪.৫ লক্ষেরও বেশি পরিবেশক ও প্রায় ১.৩ কোটি খুচরো দোকান ও সাধারণ স্টোরের প্রতিনিধিত্ব করে। তাদের মতে, বৈধ 'সিন প্রোডাক্ট' এর উপর অতিরিক্ত কর আরোপ করলে ক্ষতিগ্রস্ত হবে খুচরো ব্যবসা, যা ইতিমধ্যেই অনলাইন ও ই কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে কঠিন লড়াইয়ে রয়েছে।

এআইসিপিডিএফের সভাপতি ডি পাটিল জানান, "তামাকজাত পণ্য এমন একটি ক্ষেত্র, যেখানে এখনও ছোট দোকানদারদের গুরুত্ব রয়েছে। এটিও যদি অবৈধ চক্রের হাতে চলে যায়, তাহলে সৎ খুচরো ব্যবসায়ীদের জন্য আর কী বা অবশিষ্ট থাকবে? এটি শুধু করের প্রশ্ন নয়, এটি টিকে থাকার লড়াই।"

দাম বৃদ্ধির ফলে জনপ্রিয় মাঝারি সাইজের সিগারেট উইলস নেভি কাট (৭৬ মিমি), যা আগে প্রতি প্যাকেট ৯৫ টাকায় বিক্রি হত, তার দাম এখন প্রায় ১২০ টাকায় পৌঁছাতে পারে।

অন্যদিকে, ৮৪ মিমি দৈর্ঘ্যের বড় সাইজের সিগারেট যেমন উইলস ক্লাসিক, উইলস ক্লাসিক মাইল্ডস, গোল্ড ফ্লেক লাইটস যেগুলির দাম আগে ছিল ১৭০ টাকা, সেগুলি এখন ২২০ থেকে ২২৫ টাকার মধ্যে বিক্রি হতে পারে বলে ধারণা।

এছাড়াও, ৯৭ মিমি দৈর্ঘ্যের স্লিম সিগারেট ক্লাসিক কানেক্ট, যা ২০ শলাকার প্যাকেটে ৩০০ টাকায় পাওয়া যেত, তার দাম বেড়ে প্রায় ৩৫০ টাকায় পৌঁছাতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+