বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে 'নৈতিক' প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রাক্তনী চিদাম্বরম
নোট বাতিলের বর্ষপূর্তিতে একেবারে তেড়েফুঁড়ে কেন্দ্রকে নিশানা করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
আগ্রাসী ছিলেন প্রথম থেকেই। নোট বাতিলের বর্ষপূর্তিতে একেবারে তেড়েফুঁড়ে কেন্দ্রকে নিশানা করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। নোট বাতিলের ঘটনায় বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে তাঁর প্রশ্ন, নোট বাতিল করে এত লক্ষ কোটি মানুষকে বিড়ম্বনায় ফেলার নৈতিক অধিকার কেন্দ্রের রয়েছে কিনা!

নোট বাতিলকে কালা দিবস বলে আখ্যা দিয়ে চিদাম্বরম বলেছেন, নোট বাতিলের পর মানুষের প্রাণ গিয়েছে, কাজ গিয়েছে। কেউ একথা অস্বীকার করতে পারবে না। অরুণ জেটলি নোট বাতিলকে সঠির পদক্ষেপ বলে দাবি করেছিলেন। সেই প্রেক্ষিতেই টুইট আক্রমণ করেন চিদাম্বরম।
তিনি বলেন, অর্থমন্ত্রী বলেছেন, নোট বাতিল সঠিক পদক্ষেপ তাহলে এত কোটি মানুষকে সমস্যায় ফেলা কি নৈতিকভাবে সঠিক? দেশের ১৫ কোটি দৈনিক রোজগেরেকে নোট বদলের বা তোলার লাইনে দাঁড় করানো কি নৈতিকভাবে সঠিক পদক্ষেপ?
তাঁর আরও প্রশ্ন, ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ১৫ লক্ষ মানুষের চাকরি গিয়েছে। হাজার হাজার ছোট ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। এসবই কি সঠির পদক্ষেপ? কালো টাকা সাদা করার সহজ পথ খুঁজে দেওয়া কি সঠিক পদক্ষেপ, প্রশ্ন চিদাম্বরমের।
কেন্দ্রের নোট বাতিলের ঘটনায় সারা দেশের অর্থনীতি রসাতলে গিয়েছে বলে দাবি করেছেন পি চিদাম্বরম। সরকারের সৎ সাহস থাকলে নোট বাতিল সংক্রান্ত আরবিআই নথি প্রকাশ করুক নরেন্দ্র মোদী সরকার। এমনই দাবি করেছেন এই কংগ্রেস নেতা।












Click it and Unblock the Notifications