কেন্দ্রের শুল্ক হ্রাসের ঘোষণার থেকেও জ্বালানির মূল্য বেশি কমল, একনজরে কলকাতায় পেট্রোল ও ডিজেলের মূল্য
উপনির্বাচনে অসম, হিমাচল, কর্নাটকের মতো রাজ্যে ধাক্কা। আর তারপরেই পেট্রোল (Petrol) ও ডিজেলে (Diesel) কেন্দ্রের শুল্ক হ্রাসের সিদ্ধান্ত। বিজেপির (BJP) তরফে এই দুয়ের মধ্যে কোনও সম্পর্কের কথা স্বীকার না করা হলেও বিরোধীর
উপনির্বাচনে অসম, হিমাচল, কর্নাটকের মতো রাজ্যে ধাক্কা। আর তারপরেই পেট্রোল (Petrol) ও ডিজেলে (Diesel) কেন্দ্রের শুল্ক হ্রাসের সিদ্ধান্ত। বিজেপির (BJP) তরফে এই দুয়ের মধ্যে কোনও সম্পর্কের কথা স্বীকার না করা হলেও বিরোধীরা অবশ্য কেন্দ্রের সিদ্ধান্তকে ক্ষণস্থায়ী বলে বর্ণনা করেছেন। অন্যদিকে কেন্দ্র পেট্রোল ও ডিজেলে যে শুল্ক হ্রাসের কথা জানিয়েছিল বুধবার, তার থেকে বেশিই কমল পশ্চিমবঙ্গ (West Bengal)-সহ কলকাতায় (Kolkata)।

কেন্দ্রের সিদ্ধান্তের পরেই দাম কমেছে বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যে
৩ নভেম্বর সন্ধেয় অর্থ মন্ত্রকের তরফে পেট্রোলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা শুল্ক কমানোর কথা জানানো হয়। এরপরেই একের পর এক বিজেপি শাসিত রাজ্য লিটার পিছু ২ টাকা থেকে ৭ টাকা দাম কমিয়েছে। তুলনামূলকভাবে এনডিএ শাসিত বিহারে হ্রাসের পরিমাণটা কম। তবে জ্বালানির মূল্যহ্রাসে রাজ্যের সংখ্যাটা এই মুহূর্তে নয়। ৩ নভেম্বর কেন্দ্রের সিদ্ধান্তে রাজকোষে ক্ষতির পরিমাণটা প্রায় ৫৫ হাজার কোটির মতো দাঁড়াতে পারে।

পশ্চিমবঙ্গ-সহ কলকাতায় কমেছে একটু বেশিই
এদিন সকালে কলকাতার বিভিন্ন জায়গায় পেট্রোলের দাম লিটার পিছু ৫.৮২ টাকা কমে হয়েছে ১০৪.৬৭ টাকা। অন্যদিকে ডিজেলের দাম ১১.৭৭ টাকা কমে হয়েছে ৮৯.৭৯ টাকা। সাধারণভাবে তেলের দামের সঙ্গে পরিবহণ খরচ ও কেন্দ্রের শুল্ক যুক্ত হয়ে প্রাথমিক দাম ঠিক হয়। এরপর বসে রাজ্যের ভ্যাট ও ডিলারদের কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পেট্রোলে লিটার পিছু ভ্যাটের হার ২৫ শতাংশ এবং ডিজেলে ১৭ শতাংশ।

অন্য রাজ্যেও একই অবস্থা
যদিও অন্য রাজ্যে একই পরিস্থিতি। দিল্লিতে এদিন সকালে পেট্রোল ও ডিজেলে লিটার পিছু কমেছে ৬.০৭ টাকা ও ১১.৭৫ টাকা। দিল্লিতে এখন পেট্রোলের মূল্য গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু ১০৩.৯৭ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৮৬.৬৭ টাকা। মুম্বইয়ে পেট্রোলে লিটার পিছু দাম কমেছে ৫.৮৭ টাকা, দাম গিয়ে দাঁড়িয়েছে ১০৯.৯৮ টাকা। অন্যদিকে ডিজেলে ১২.৪৮ টাকা কমে দাম গিয়ে দাঁড়িয়েছে ৯৪.১৪ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম লিটার পিছুর ৫.২৬ টাকা কমে হয়েছে ১০১.৪০ টাকা এবং ডিজেলে ১১.১৬ টাকা কমে হয়েছে ৯১.৪৩ টাকা।

দায়টা রাজ্যের থেকে বেশি কেন্দ্রের
জ্বালানিতে শুল্ক কমানোর দায়টা যেসব রাজ্যে সামনেই নির্বাচন রয়েছে, সেই সব রাজ্যের সঙ্গে কেন্দ্রের ওপরেই বেশি। সামনের বছরের শুরুতে ত্রিপুরা, গোয়ার মতো বিজেপি শাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দিন কয়েক আগে হওয়া উপনির্বাচনে অসম, হিমাচল, কর্নাটকের মতো রাজ্যে কংগ্রেসের কাছে আসন হারিয়েছে বিজেপি। সেই ফলে কংগ্রেস উজ্জীবিত। অন্যদিকে জ্বালানির দাম প্রতিদিনই ৩৫ পয়সার আশপাশে বাড়তে থাকায় দেশের বড় অংশের মানুষ অসন্তুষ্ট ছিলেন। ফলে দায়টা সব থেকে বেশি ছিল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ওপরে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications