মূল্যবৃদ্ধিতে ভাঙল আগেকার সব রেকর্ড! একনজরে পেট্রোল ও ডিজেলের দাম কোন শহরে কত

ফের পেট্রোল ও ডিজেলের (petrol and diesel price hike) মূল্যবৃদ্ধি। এদিনের মূল্যবৃদ্ধি আগেকার সব রেকর্ডকেই ছাঁপিয়ে গিয়েছে। এই নিয়ে এই সপ্তাহে পরপর দুদিন এবং চারবার মূল্যবৃদ্ধি হল পেট্রোল ও ডিজেলের। সব মিলিয়ে এই সপ্তাহ

ফের পেট্রোল ও ডিজেলের (petrol and diesel price hike) মূল্যবৃদ্ধি। এদিনের মূল্যবৃদ্ধি আগেকার সব রেকর্ডকেই ছাঁপিয়ে গিয়েছে। এই নিয়ে এই সপ্তাহে পরপর দুদিন এবং চারবার মূল্যবৃদ্ধি হল পেট্রোল ও ডিজেলের। সব মিলিয়ে এই সপ্তাহে পেট্রোল ও ডিজেল উভয়তেই দাম প্রায় ১ টাকা বৃদ্ধি হল।

২৩ জানুয়ারি ২৫ পয়সা মূল্যবৃদ্ধি

২৩ জানুয়ারি ২৫ পয়সা মূল্যবৃদ্ধি

এদিন সকালে পেট্রোল ও ডিজেল উভয়তেই ২৫ পয়সা করে মূল্য বৃদ্ধি করে দেশের তেল সংস্থাগুলি। প্রায় একমাস বন্ধ রাখার পরে দেশের রাষ্ট্রায়ত্ত তেলসংস্থাগুলি যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন ৬ জানুয়ারি থেকে ফের জ্বালানি তেলের দৈনিক মূল্য সংশোধনের কাজ শুরু করে। সেই থেকে পেট্রোলে ১.৯৯ টাকা এবং ডিজেলে ২.০১ টাকা বৃদ্ধি পেয়েছে।

দেশের চার বড় শহরে পেট্রোল ও ডিজেলের দাম

দেশের চার বড় শহরে পেট্রোল ও ডিজেলের দাম

মূল্যবৃদ্ধির পর দিল্লিতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৫.৭০ পয়সা এবং ৭৫. ৮৮ টাকা। মুম্বইতে ৯২.২৮ টাকা এবং ৮২. ৬৬ টাকা। চেন্নাইতে ৮৮. ৩৮ এবং ৮১.২৩ টাকা , কলকাতায় ৮৭. ১১, টাকা এবং ৭৯. ২৩ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ওপরে ভিত্তি করে প্রতিদিনই তেলের মূল্য পরিবর্তিত হয়।

রাজ্যে রাজ্যে দাম ভিন্ন

রাজ্যে রাজ্যে দাম ভিন্ন

রাজ্যগুলিতে সেলস ট্যাক্স কিংবা ভ্যাট ভিন্ন হওয়ায় পেট্রোল ও ডিজেলের দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন। কিন্তু দেশব্যাপী জ্বালানির মূল্য সর্বোচ্চের রেক্ড ভাঙতে থাকায় দাবি উঠেছে জনসাধারণের ওপরে ভার কমাতে এক্সাইজ ডিউটিও কমানো হোক। তবে এব্যাপারে কোনও আশ্বাস দেননি পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

তেল উৎপাদন কমাচ্ছে সৌদি আরব

তেল উৎপাদন কমাচ্ছে সৌদি আরব

এই সপ্তাহের শুরুতে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তেলের দাম বৃদ্ধির জন্য সৌদি আরবে তেলের উৎপাদন হওয়ার দিকে দোষারোপ করেছিলেন। প্রসঙ্গত সৌদি আরবের শীর্ষ তেল উৎপাদনকারী সংস্থাগুলি ফেব্রুয়ারি ও মার্চে প্রতিদিন ১ মিলিয়ন ব্যারেল করে তেল উৎপাদন করতে সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে করোনা সংক্রামক হওয়ার পর থেকে সর্বোচ্চ দামে পৌঁছে গিয়েছে জ্বালানির মূল্য।

২০১৮-তে তেলের মূল্য পৌঁছেছিল সর্বোচ্চ শিখরে

২০১৮-তে তেলের মূল্য পৌঁছেছিল সর্বোচ্চ শিখরে

এবারে জ্বালানির ওই মূল্যবৃদ্ধির আগে শেষবার সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছিল ২০১৮-র ৪ অক্টোবর। সেই সময় সরকারের তরফে পেট্রোল ও ডিজেলে লিটার পিছু এক্সাইজ ডিউটি কমিয়ে ছিল ১.৫০ টাকা। এছাড়াও রাষ্ট্রয়ত্ত তেলসংস্থাগুলিও লিটার পিছু তেলের মূল্য হ্রাস করেছিল ১ টাকা করে। তবে এব্যাপারে এখনও পর্যন্ত তেলের দাম হ্রাস করতে সরকার কিংবা রাষ্ট্রায়ত্ত তেলসংস্থাগুলি কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+