পরপর ১০ দিনে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল ৫ টাকার বেশি, একনজরে কোথায় কত
মঙ্গলবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এনিয়ে একটানা ১০ দিন। দিল্লিতে এদিন পেট্রোলের মূল্য লিটারে ৪৭ পয়সা এবং ডিজেলে ৫৭ পয়সা বৃদ্ধি পেয়েছে। একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর পরপর ১০
মঙ্গলবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এনিয়ে একটানা ১০ দিন। দিল্লিতে এদিন পেট্রোলের মূল্য লিটারে ৪৭ পয়সা এবং ডিজেলে ৫৭ পয়সা বৃদ্ধি পেয়েছে। একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর পরপর ১০ দিন বৃদ্ধি হল দেশের জ্বালানির দামে।

দিল্লিতে দাম বৃদ্ধি
সোমবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ৪৭ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৬.৭৩ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু ৫৭ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৫.১৯ টাকা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দামে সোমবার বৃদ্ধি হয়েছিল যথাক্রমে ৪৮ ও ৫৯ পয়সা। রবিবার এই বৃদ্ধি ছিল যথাক্রমে ৬২ ও ৬৪ পয়সা।

দেশের অন্য মেট্রো শহরে জ্বালানির মূল্য
মুম্বইয়ে এদিন পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে লিটার পিছু ৮৩.৬২ ও ৭৩.৭৫ টাকা। চেন্নাইতে ৮০.৪১ ও ৭৩.২১ টাকা। কলকাতায় ৭৮.৫৫ ও ৭০.84 টাকা।

৭ জুন থেকে দাম বৃদ্ধি
একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর দেশের তেল কোম্পানিগুলি ৭ জুন থেকে বাড়িয়ে চলেছে তেলের দাম। এখনও পর্যন্ত পেট্রোলে ৪.৯৮ পয়সা ও ডিজেলে ৫.২৩ পয়সা দাম বৃদ্ধি হয়েছে।

দেশের ভিন্ন ভিন্ন শহরে জ্বালানির দাম বৃদ্ধি ভিন্ন
বিভিন্ন রাজ্যে ভ্যাটের পরিমাণ ভিন্ন হওয়ার জেরে দেশের ভিন্ন ভিন্ন শহরে এই দাম বৃদ্ধির পরিমাণও ভিন্ন।












Click it and Unblock the Notifications