ফের পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি! ১০ দিনে ৯ বার দাম বাড়ায় জ্বালানি লিটার পিছু দামী হল ৬.৪০ টাকা

ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বাড়ল। এখন এদিন পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু যথাক্রমে ৮৩ পয়সা এবং ৮০ পয়সা বৃদ্ধি হয়েছে। এই দফার ১০ দিনে ৯ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল। সব মিলিয়ে ১০ দিনে জ্বালানির দাম

ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বাড়ল। এখন এদিন পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু যথাক্রমে ৮৩ পয়সা এবং ৮০ পয়সা বৃদ্ধি হয়েছে। এই দফার ১০ দিনে ৯ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল। সব মিলিয়ে ১০ দিনে জ্বালানির দাম লিটার পিছু বাড়ল ৬.৪০ টাকা।

কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম

কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম

এদিন কলকাতায় লিটার পিছু যথাক্রমে ৮৩ ও ৮০ পয়সা দাম বৃদ্ধির পরে কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ১১১.৩৫ এবং ৯৬.২২ টাকা।

 মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

এদিনের দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ১০১.৮১ টাকা এবং ডিজেলে ৯৩.০৭ টাকা। মুম্বইতে লিটার পিছু ৮৪ পয়সা বৃদ্ধির পরে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৬.৭২ টাকা এবং ১০০.৯৪ টাকা। মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইতেই পেট্রোল ও ডিজেলের দাম সব থেকে বেশি। চেন্নাইতে লিটার পিছু ৭৬ পয়সা এদিনের দাম বৃদ্ধির পরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ১০৭.৪৫ টাকা এবং ৯৭.৫২ টাকা।

৪ নভেম্বর থেকে দাম বৃদ্ধি স্থগিত ছিল

৪ নভেম্বর থেকে দাম বৃদ্ধি স্থগিত ছিল

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে গত ৪ নভেম্বর থেকে সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি স্থগিত হয়ে গিয়েছিল। সেই সময়তেই অপরিশোধিত তেলের গাম ব্যারেল প্রতি প্রায় ৩০ মার্কিন ডলার বেড়ে গিয়েছিল। সেই সময় ১৩৭ দিনে প্রতি ব্যারেল তেলের দাম ৮২ ডলার থেকে বেড়ে ১২০ ডলার হয়ে যায়। কিন্তু দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এই দাম বৃদ্ধি করেনি। তবে বর্তমান দাম বৃদ্ধির পিছনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তার ফলে সারা বিশ্বে তেলের দাম বাড়াকে দায়ী করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

রাহুলের নিশানায় মোদী

রাহুলের নিশানায় মোদী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতিদিনের করণীয় তালিকায় রয়েছে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়ানো। রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করা, কৃষকদের আরও অসহায় করা এবং যুবক-যুবতীদের কর্মসংস্থানের ফাঁপা স্বপ্ন দেখানোও তাঁর কাজ বলে কটাক্ষ করেছেন রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+