পেট্রোল ও ডিজেল আরও দামী, বছর শেষে জ্বালানির রেকর্ড উচ্চতায় যাওয়ার আশঙ্কা

ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দামে বৃদ্ধি। এখন প্রতিদিনই পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু ৩৫ পয়সা করে বৃদ্ধি হচ্ছে এবং তা সর্বকালীন রেকর্ড করছে। এই দফার পরপর ৪ দিন লিটার পিছু ৩৫ পয়সা করে বাড়ল পেট্রোল ও ড

ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দামে বৃদ্ধি। এখন প্রতিদিনই পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু ৩৫ পয়সা করে বৃদ্ধি হচ্ছে এবং তা সর্বকালীন রেকর্ড করছে। এই দফার পরপর ৪ দিন লিটার পিছু ৩৫ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

এদিনের দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ১০৮.৯৯ টাকা এবং ডিজেলে ৯৭.৭২ টাকা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৪.৮১ টাকা এবং ১০৫.৮৬ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ১০৯.৪৬ টাকা এবং ১০০.৮৪ টাকা। চেন্নাইতে এদিনের দাম বৃদ্ধির পরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ১০৫.৭৪ টাকা এবং ১০১.৯২ টাকা।

বাকি মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের মূল্য

বাকি মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের মূল্য

বেঙ্গালুরুতে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু গিয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২.৭৯ টাকা এবং ১০৩.৭২ টাকায়। অন্যদিকে হায়দরাবাদে পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ১১৩.৩৬ টাকা এবং ১০৬.৬০ টাকা। গুয়াহাটিতে পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ১০৫.০১ টাকা এবং ৯৭.৬১ টাকা। লখনৌতে পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ১০৫.৯০ টাকা এবং ৯৮.১৯ টাকা।

বছর শেষে জ্বালানির মূল্যে রেকর্ড উচ্চতায় যাওয়ার আশঙ্কা

বছর শেষে জ্বালানির মূল্যে রেকর্ড উচ্চতায় যাওয়ার আশঙ্কা

বিরোধীদের অভিযোগ আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য হ্রাস হলেও, দেশের বাজারে ক্রমাগত বৃদ্ধি হয়েই চলেছে, পেট্রোল ও ডিজেলের। সরকারের তরফ থেকে জ্বালানিকে জিএসটির আওতায় আনার ইঙ্গিত দেওয়া হলেও, বেশ কয়েকটি রাজ্যের বাধায় তা করা যাচ্ছে না বলেও জানানো হয়েছে। যদি আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য নিতে কেন্দ্র উদ্বিঘ্ন। ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে সৌদি আরব, রাশিয়ার মতো তেল রপ্তানিকারী দেশগুলির সঙ্গে তেলের জ্বালানির দাম কমনো নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বাজারের জ্বালানির মূল্য ব্যারেল পিছু ৮৫ ডলারের আশপাশে রয়েছে। কিন্তু পূর্বাভাস বছরের শেষের দিকে তা ৯০ থেকে ১০০ ডলারে পৌঁছে যেতে পারে।

গত সপ্তাহের টানা ৫ দিন বেড়েছিল পেট্রোল ও ডিজেলের দাম

গত সপ্তাহের টানা ৫ দিন বেড়েছিল পেট্রোল ও ডিজেলের দাম

গত সপ্তাহে সারা দেশে জ্বালানির মূল্য টানা ৫ দিন বেড়েছে। রবিবার পর্যন্ত পেট্রোল ও ডিজেলের বেড়েছিল প্রায় ২ টাকা করে। গত সপ্তাহ পর্যন্ত ধরলে সেপ্টেম্বরের ২৪ তারিখ থেকে পেট্রোলের দামে ২১ বার এবং ডিজেলের দামে ২৪ বার বৃদ্ধি হয়েছে। সারা দেশে সব শহরেই পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এবার ডিজেলের দামও দু-একটি জায়গায় বাদ দিলে বেশিরভাগ জায়গায় লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+