ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, ২ মাসের কম সময়ে ৩২ বার বাড়ল জ্বালানির দাম

একদিন বাদ রেখে ফের দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের দাম (petrol and diesel price) বৃদ্ধি। এদিন পেট্রোলে লিটার পিছু ৩১ থেকে ৩৫ পয়সা এবং ডিজেলে লিটার পিছু ২৬ থেকে ৩০ পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিনের বৃদ্ধির পরে দুই জ্বালানির মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল। এদিনের বৃদ্ধিকে ধরলে ২ মাসের কম সময়ে ৩২ বার বৃদ্ধি হল জ্বালানির মূল্যে।

দিল্লিতে জ্বালানির মূল্য

দিল্লিতে জ্বালানির মূল্য

এদিন দিল্লিতে পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে লিটার পিছু ৯৯ ও ৮৯ টাকা পেরিয়ে গিয়েছে। জাতীয় রাজধানীতে এদিন পেট্রোল ও ডিজেলের মূল্য দাঁড়িয়েছে ৯৮.৮১ এবং ৮৯.১৮ টাকা।

মুম্বইতে পেট্রোল ও ডিজেলের মূল্য

মুম্বইতে পেট্রোল ও ডিজেলের মূল্য

মুম্বইতে এদিন পেট্রোলের দাম লিটার পিছু ৩৪ পয়সা বৃদ্ধির পরে হয়েছে ১০৪.৯০ টাকা। এর আগে তার দাম ছিল ১০৪.৫৬ টাকা। আরা দেশের মধ্যে মুম্বই হল প্রথম মেট্রো শহর, যেখানে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। এদিন সেখানে ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ৩০ পয়সা। ৯৬.৪২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৬.৭২ টাকা।

চেন্নাইতে জ্বালানির মূল্য

চেন্নাইতে জ্বালানির মূল্য

এদিন চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে লিটার পিছু যথাক্রমে ৩১ এবং ২৬ পয়সা করে। পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু হয়েছে যথাক্রমে ৯৯.৮০ টাকা এবং ৯৩.৭২ টাকা।

কলকাতায় পেট্রোল ও ডিজেলের মূল্য

কলকাতায় পেট্রোল ও ডিজেলের মূল্য

কলকাতায় এদিন পেট্রোলের দাম লিটার পিছু ৩৪ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৮.৬৪ পয়সা আর ডিজেলের মূল্য ২৮ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯২.০৩ টাকা।

১১ রাজ্যে পেট্রোল পেরিয়েছে লিটারে ১০০ টাকা

১১ রাজ্যে পেট্রোল পেরিয়েছে লিটারে ১০০ টাকা

স্থানীয় কর এবং ভ্যাটের কারণে বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের মূল্য বিভিন্ন। এই মুহূর্তে রাজস্থানে ভ্যাট সর্বাধিক। এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার নাম। ইতিমধ্যে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, তামিলনাড়ু, লাদাখে। পটনাতে পেট্রোল ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। মেট্রো শহরগুলির মধ্যে মুম্বই ছাড়াও পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে হায়দরাবাদ, বেঙ্গালুরুতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+