২২ দিন পরে বাড়ল পেট্রোলের দাম, পরপর চারদিন বৃদ্ধি ডিজেলের দামে

দীর্ঘদিন পরে একসঙ্গে বাড়ল পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম। ২২ দিন পরে এদিন পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধি হল এনিয়ে পরপর ৪ দিন ধরে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী দেশ

দীর্ঘদিন পরে একসঙ্গে বাড়ল পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম। ২২ দিন পরে এদিন পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধি হল এনিয়ে পরপর ৪ দিন ধরে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম সব থেকে বেশি।

পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

এদিন পেট্রোলের দাম লিটার পিছু ১৯ থেকে ২৫ পয়সা এবং ডিজেলের দাম লিটার পিছু ২৪-২৭ পয়সা বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য তিন বছরের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে বলা হয়েছে ১৭ জুলাইয়ের পরে প্রথমবারের জন্য জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে।

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

এদিন পেট্রোলের দাম বৃদ্ধির পরে দিল্লিতে তা লিটার পিছু দাঁড়িয়েছে ১0১.৩৯ টাকা, আর ডিজেলে ৮৯.৫৭ টাকা। পেট্রোল ও ডিজেলের দামের ব্যাপারে আন্তর্জাতিক ক্ষেত্রে দিল্লির দামই প্রথম উল্লেখ করা হয়। কেননা ইন্ডিয়ান অয়েলের ওই দামকে দেশে বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়। দিল্লিতে পেট্রোলের বৃদ্ধি হয়েছে ২০ পয়সা এবং ডিজেলে লিটার পিছু ২৫ পয়সা করে।
এদিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে দেশের সর্বত্র।

মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ১০৭.৪৭ টাকা এবং ৯৭.২১ টাকা। মুম্বইয়ে লিটার পিছু পেট্রোলে বৃদ্ধি হয়েছে ২১ পয়সা এবং ডিজেলে ২৭ পয়সা। কলকাতায় এদিন পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১০১.৮৭ টাকা এবং ৯২.৬৭ টাকা। কলকাতায় পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রিই লিটার পিছু ২৫ পয়সা করে বেড়েছে। চেন্নাইয়ে যথাক্রমে ৯৯.১৫ টাকা এবং ৯৪.১৭ টাকা। তামিলনাড়ুর রাজধানীতে এদিন পেট্রোল ও ডিজেলে লিটার পিছু বেড়েছে যথাক্রমে ১৯ পয়সা এবং ২৪ পয়সা করে।

বিশ্বের বাজারে বেড়েছে জ্বালানির দাম

বিশ্বের বাজারে বেড়েছে জ্বালানির দাম

বিশ্বের বাজারে জ্বালানির দামে বৃদ্ধির জন্যই বর্তমানে জ্বালানির দামে বৃদ্ধি। এই বৃদ্ধি তিন বছরে সর্বোচ্চ বলেই জানা গিয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে তেলের চাহিদা বাড়ছে। অন্যদিকে ওপেক এবং সহযোগী দেশগুলি তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল ২০১৮-র পরে সর্বোচ্চ। পরপর ৫ দিনের এই বৃদ্ধিতে ব্যারেল পিছু তেলের দাম ছুঁয়েছে ৮০ ডলারে।

প্রভাব পড়েছে হ্যারিকেনের

প্রভাব পড়েছে হ্যারিকেনের

এছাড়াও আমেরিকার উপকূলে হ্যারিকেন আইডা এবং নিকোলাসের হানার জেরে মেক্সিকোতে তেলের উৎপাদন কমেছে।
রাষ্ট্রায়ত্ত আইওসি, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম ২৪ সেপ্টেম্বর থেকে জ্বালানির দাম বাড়ানো শুরু করেছে। ৫ সেপ্টেম্বর শেষ এই বৃদ্ধি হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+