আরও দামী জ্বালানি, ১১ রাজ্যে পেট্রোল পেরোল লিটার পিছু ১০০ টাকার ওপরে
প্রায় প্রতিদিনই দেশে পেট্রোল ও ডিজেলের দাম (petrol and diesel price) বৃদ্ধি হচ্ছে এবং তা পৌঁছে যাচ্ছে রেকর্ড উচ্চতায়। এদিন একধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বেড়েছে ৩৫ পয়সা করে। এই বৃদ্ধিকে ধরে এমাসে ১৪ বার
প্রায় প্রতিদিনই দেশে পেট্রোল ও ডিজেলের দাম (petrol and diesel price) বৃদ্ধি হচ্ছে এবং তা পৌঁছে যাচ্ছে রেকর্ড উচ্চতায়। এদিন একধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বেড়েছে ৩৫ পয়সা করে। এই বৃদ্ধিকে ধরে এমাসে ১৪ বার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হল।

চার মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের মূল্য
এদিনের দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ৯৮.১১ টাকা এহং ৮৮.৬৫ টাকা। মুম্বইয়ে যথাক্রমে ১০৪.২২ টাকা এবং ৯৬.১৬ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু দাঁড়িয়েছে ৯৭.৯৭ টাকা এবং ৯১.৫০ টাকা। চেন্নাইয়ে যথাক্রমে ৯৯.১৯ এবং ৯৩.২৩ টাকা।

আরও শহরে পেট্রোল ছাড়াল লিটার পিছু ১০০ টাকা
এদিনের দাম বৃদ্ধির পরে বিহারের রাজধানী পটনায় পেট্রোল নিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। দাম হয়েছে ১০০.১৪ টাকা। কেরলের রাজধানী তিরুবনন্তপুরমেও পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। দাম দাঁড়িয়েছে ১০০.০৯ টাকা। এর আগে পেট্রোলের নাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে মুম্বই, জয়পুর, ভোপাল, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে।

১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে
এদিন জ্বালানির মূল্যবৃদ্ধির পরে একাধিক নতুন শহরে পেট্রোলের মূল্য ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। ঠিক তেমনই নতুন রাজ্যও যুক্ত হয়েছে, পেট্রোলের নাম লিটার পিছু ১০০ পেরিয়ে যাওয়ার তালিকায়। রাজ্যগুলি হল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরল, ওড়িশা, লাদাখ, বিহার, কর্নাটক, তেলেঙ্গানা, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর।

রাজস্থানে ডিজেল পেরলো লিটার পিছু ১০০ টাকার ওপরে
এখনও সারা দেশে ডিজেলের মূল্য লিটার পিছু ১০০ টাকার কমই রয়েছে দেশের বেশিরভাগ শহরে। তবে একমাত্র রাজস্থানের শ্রীগঙ্গানগর এবং হনুমাগড়ে ডিজেলের মূল্য লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। প্রসঙ্গত রাজস্থানের শ্রীগঙ্গানগরেই পেট্রোলের মূল্য সর্বপ্রথমে লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications