পেট্রোল ও ডিজেলের দামে ফের বৃদ্ধি! বিমানের জ্বালানি থেকে পেট্রোলের মূল্যে ফারাক প্রায় ৩৫%

উৎসবের মরশুমে পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দামে ফের বৃদ্ধি (increase) । প্রতিদিনও জ্বালানির দামে বৃদ্ধি হচ্ছে এবং তা সেই দিনের নিরিখে সর্বোচ্চ সীমায় পৌঁছে যাচ্ছে। সারা দেশেই এদিন পেট্রোল ও ডিজেলে লিটার পিছু

উৎসবের মরশুমে পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দামে ফের বৃদ্ধি (increase) । প্রতিদিনও জ্বালানির দামে বৃদ্ধি হচ্ছে এবং তা সেই দিনের নিরিখে সর্বোচ্চ সীমায় পৌঁছে যাচ্ছে। সারা দেশেই এদিন পেট্রোল ও ডিজেলে লিটার পিছু ৩৫ পয়সা করে বৃদ্ধি হয়েছে।

 মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

এদিনের দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ১০৬.৫৪ টাকা এবং ডিজেলে ৯৫.২৭ টাকা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১২.৪৪ টাকা এবং ১০৩.২৬ টাকা। চেন্নাইতে দাম বৃদ্ধির পরে পেট্রোল ও ডিজেলের এদিনের দাম লিটার পিছু যথাক্রমে ১০৩.৬১ টাকা এবং ৯৯.৫৯ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ১০৭.১২ টাকা এবং ৯৮.৩৮ টাকা। দেশের মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইতে জ্বালানির মূল্য সব থেকে বেশি। বিভিন্ন রাজ্যে ভ্যাটের বিভিন্নতার কারণে জ্বালানির মূল্যও ভিন্ন হয়ে থাকে।

প্রতিদিন দাম নির্ধারণ

প্রতিদিন দাম নির্ধারণ

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা যেমন ইন্ডিয়ান ওয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রতিদিনের ভিত্তিতে তেলের দাম নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারের মূল্য, টাকা ও ডলারের বিনিময় মূল্যের নিরিখে এই দাম নির্ধারণ করা হয়। প্রতিদিন সকাল ছটা থেকে সেই দিনের মূল্য নির্ধারণ করে থাকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

জ্বালানির কৃত্তিম অভাবে দাম বৃদ্ধি

জ্বালানির কৃত্তিম অভাবে দাম বৃদ্ধি

সারা পৃথিবীতেই প্রতিদিন যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে, সেই পরিমাণে উৎপাদন করছে না তেল উৎপাদক দেশগুলি। যার জেরে সংকট পরিস্থিতি এবং তেলের দামে বৃদ্ধি হচ্ছে। ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম ০.২১ শতাংশ বৃদ্ধি হয়ে ব্যারেল পিছু ৮৬.০৪ ডলারে পৌঁছে গিয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে জ্বালানির মূল্য ১.১০ শতাংশ বৃদ্ধি হয়ে ব্যারেল পিছু ৮৩.৮৭ ডলারে পৌঁছেছে।

বিমানের জ্বালানির থেকে ৩৫% দাবি পেট্রোল

বিমানের জ্বালানির থেকে ৩৫% দাবি পেট্রোল

এই মুহূর্তে পেট্রোলের দাম বিমানের জ্বালানির থেকে প্রায় ৩৫ শতাংশ দামি। বিমানের জ্বালানি শুধুমাত্র বিমান সংস্থাগুলিকেই বিক্রি করা হয়। দিল্লিতে যার এক কিলোলিটারের মূল্য ৭৯,০২০ টাকা। অর্থাৎ এক লিটারের মূল্য ৭৯ টাকা।

মন্ত্রীর সাফাই

মন্ত্রীর সাফাই

দেশে তেলের যে দাম বৃদ্ধির প্রভাব যে জনগণের ওপরে পড়ছে সেকথা স্বীকার করে নিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরি। তিনি বলেছেন, ভারতের ৮৫ শতাংশ জ্বালানি আমদানি করতে হয়। অন্যদিকে গ্যাসের ক্ষেত্রে ৫৫ শতাংশ আমদানি করতে হয়। তিনি বলেছেন, দেশের আমদানি খরচের ২০ শতাংশ ব্যয় হয় জ্বালানি আমদানিতে। গত বছরের তুলনায় তেলের আমদানি খরচ বাবদ ব্যয় বেড়েছে প্রায় তিনগুণের মতো জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+