ফের জ্বালানির মূল্যবৃদ্ধি, রাজস্থানের গঙ্গানগরে পেট্রোল পৌঁছে গেল লিটার পিছু ১১২ টাকায়
দেশব্যাপী ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বাড়ল। স্বাভাবিকভাবেই এদিন মূল্যবৃদ্ধির পরে এই দুই জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল। আর রাজস্থানের ক্ষেত্রে তো দেশের মধ্যে সব থেকে বেশি। এদিন সেখানে পেট্
দেশব্যাপী ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বাড়ল। স্বাভাবিকভাবেই এদিন মূল্যবৃদ্ধির পরে এই দুই জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল। আর রাজস্থানের ক্ষেত্রে তো দেশের মধ্যে সব থেকে বেশি। এদিন সেখানে পেট্রোল পৌঁছে গিয়েছে লিটার পিছু ১১২ টাকায়। আর দেশের পাঁচ বড় মেট্রো শহর চেন্নাই, দিল্লি, কলকাতা, মুম্বই এবং ব্যাঙ্গালোরে পেট্রোল লিটার পিছু ১০০ টাকা ছুঁয়ে ফেলেছে।

পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি
দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোলে লিটার পিছু বেড়েছে ৩১-৩৯ পয়সা। অন্যদিকে ডিজেলে লিটার পিছু বেড়েছে ৯-১৫ পয়সা করে।

দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোলের মূল্য
এদিন দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে পেট্রোলের মূল্য লিটার পিছু ৩৪ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৬.৫৯ টাকা। দিল্লি ও কলকাতায় যথাক্রমে ৩৫ ও ৩৯ পয়সা বৃদ্ধির পরে পেট্রোল ও ডিজেলের মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১০০.৫৬ টাকা এবং ১০০.৬২ টাকায়। অন্যদিকে চেন্নাই ও ব্যাঙ্গালোরে যথাক্রমে ৩১ ও ৩৭ পয়সা বৃদ্ধি হয়ে লিটার পিছু পেট্রোলের মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১০১.৩৭ টাকা এবং ১০৩.৯৩ টাকা।

দেশের মেট্রো শহরগুলোতে ডিজেলের মূল্য
রাজস্থানের গঙ্গানগরে ডিজেলের মূল্য লিটার পিছু ১০২.৮৭ টাকা। এদিন মুম্বই, চেন্নাই ও দিল্লিতে ডিজেলের মূল্য লিটার পিছু বেড়েছে ৯ পয়সা করে। দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ৯৭.১৮, ৯৪.১৫ এবং ৮৯.৬২ টাকা। কলকাতা ও ব্যাঙ্গালোরে বেড়েছে সব থেকে বেশি। কলকাতায় ১৫ পয়সা এবং ব্যাঙ্গালোরে লিটার পিছু ১০ পয়সা বেড়ে ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে লিয়ার পিছু যথাক্রমে ৯২.৬৫ টাকা এববং ৯৪.৯৯ টাকা।

দেশের ১৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোল ১০০ ছাড়িয়েছে
দেশের ১৬ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। এর মধ্যে সব থেকে আগে রয়েছে রাজস্থানের গঙ্গানগর। তারপরেই রয়েছে মধ্যপ্রদেশের ভোপাল, সেখানে লিটার পিছু পেট্রোলের মূল্য ১০৮.৮৮ টাকা। সেখানে ডিজেলের মূল্যে লিটার পিছু ৯৮.৪০ টাকা। এছাড়াও যেসব রাজ্যে পেট্রোল তিন অঙ্গে পৌঁছে গিয়েছে, সেই রাজ্যগুলি হল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, দিল্লি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, বিহার, পঞ্জাব, লাদাখ, সিকিম, জম্মু ও কাশ্মীর, ওড়িশা।

আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে দাম বৃদ্ধি
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট-এর তেল ব্যারেল পিছু ৭৩.৪৩ ডলার। ১.১০ থেকে ১.৫ ডলার কমেছে ব্যারেল পিছু। যদিও দেশের বাজারে জ্বালানির মূল্য অনেকটাই। কেননা সরকারি কর। দামের বেশিরভাগটাই কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কর মেটাতেই চলে যায়। অন্তর্জাতিক বাজারের মূল্য ছাড়াও আমদানি কর, এক্সাইজ ডিউটি, পোর্ট ডিউটি, রাজ্যগুলির কর, কেন্দ্রীয় সরকারের কর এবং খুচরো মূল্য।












Click it and Unblock the Notifications