ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম! ১৪ দিনে ১২ বার মূল্য বৃদ্ধিতে জ্বালানি লিটার পিছু দামী হল ৮.৭৮ টাকা
সোমবারের জন্য ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বাড়ল। রবিবার তেল বিপণনকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে সোমবার পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু যথাক্রমে ৪২ পয়সা এবং ৪০ পয়সা বৃদ্ধি পাবে। এই দফায় ১৪ দ
সোমবারের জন্য ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বাড়ল। রবিবার তেল বিপণনকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে সোমবার পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু যথাক্রমে ৪২ পয়সা এবং ৪০ পয়সা বৃদ্ধি পাবে। এই দফায় ১৪ দিনে ১২ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হতে চলেছে। সব মিলিয়ে জ্বালানির দাম লিটার পিছু বাড়ল লিার পিছু ৮.৭৮ টাকা।

দেশ জুড়েই এই দাম বৃদ্ধি কার্যকর হবে সোমবার সকাল থেকে। তবে স্থানীয় করে ওপরে ভিত্তি করে রাজ্যে রাজ্যে দাবি পরিবর্তিত হয়ে থাকে।
এর আগে রবিবারেও পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়। লিটার পিছু দাম বৃদ্ধি হয় ৮০ পয়সা করে। এই বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু দাঁড়ায় ১০৩.৪১ টাকা এবং ডিজেলে ৯৪.৬৭ টাকা।

প্রায় সাড়ে চারমাস জ্বালানির দাম বৃদ্ধি স্থগিত থাকার পরে ২২ মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করে। সোমবারের বৃদ্ধির পরে এই দফার ১৪ দিনে ১২ দফা বৃদ্ধি হতে চলেছে।
২০২১-এর নভেম্বরের শুরুতে উত্তর প্রদেশ-সহ পাঁচ রাজ্যে নির্বাচনী প্রচার শুরুর সঙ্গে সঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি স্থগিত হয়ে যায়। এরমধ্যে শুক্রবার বিমানের জ্বালানির মূল্য ২ শতাংশ বৃদ্ধি করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।












Click it and Unblock the Notifications