মুম্বইয়ে পেট্রোল সেঞ্চুরি পার, বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম একনজরে

এদিন ফের বাড়ল পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম। মুম্বইয়ে পেট্রোলের দাম এদিন লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। দেশের বেশ কিছু জায়গায় পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা আগেই পেরিয়ে গেলেও, মেট্রো শহরগুলির মধ্যে

এদিন ফের বাড়ল পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম। মুম্বইয়ে পেট্রোলের দাম এদিন লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। দেশের বেশ কিছু জায়গায় পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা আগেই পেরিয়ে গেলেও, মেট্রো শহরগুলির মধ্যে মুম্বই এব্যাপারে এগিয়ে রইল। এদিন পেট্রোলে লিটার পিছু ২৬ পয়সা এবং ডিজেলে লিটার পিছু ৩০ পয়সা দাম বৃদ্ধি হয়েছে।

মুম্বইয়ে ১০০ পেরলো পেট্রোল

মুম্বইয়ে ১০০ পেরলো পেট্রোল

মুম্বইয়ে পেট্রোলের মূল্য এদিন সকালে ১০০ পেরিয়ে গিয়েছে। একদিন আগে মুম্বইয়ে পেট্রোলের মূল্য পৌঁছে গিয়েছিল লিটার পিছু ৯৯.৯৪ টাকায়। এদিনের দাম বৃদ্ধির পরে মুম্বইয়ে পেট্রোল পৌঁছে যায় ১০০.১৯ টাকায়।

দেশের মেট্রোশহরগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম

দেশের মেট্রোশহরগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম

এদিনের দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৩. ৯৪ টাকা এবং ৮৪.৮৯ টাকা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০০.১৯ এবং ৯২.১৭ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেল যথাক্রমে ৯৩. ৯৭ টাকা এবং ৮৭. ৭৪ টাকা। চেন্নাইতে পেট্রোল ও ডিজেল যথাক্রমে ৯৫.৫১ টাকা এবং ৮৯.৬৫ টাকা।

এমাসে এখনও পর্যন্ত ১৫ বার দাম বৃদ্ধি

এমাসে এখনও পর্যন্ত ১৫ বার দাম বৃদ্ধি

৪ মে থেকে এখনও পর্যন্ত ১৫ বার দাম বৃদ্ধি হয়েছে। অর্থাৎ ১৫ দিন দাম বৃদ্ধি হয়েছে। নতুন দিল্লির হিসেবে পেট্রোল ও ডিজেলের এমাসে এখনও পর্যন্ত বেড়েছে যথাক্রমে ৩.৫৪ ও ৪.১৬ টাকা। প্রসঙ্গ উল্লেখ্য ২ মে পাঁচ রাজ্যে ভোটের ফল বেরনোর পরে ফের দাম বৃদ্ধি শুরু হয়। তার আগে টানা ১৮ দিন এই দুই জ্বালানির কোনও দাম বৃদ্ধি হয়নি।

তিন শহরে আগেই ১০০ পার পেট্রোল

তিন শহরে আগেই ১০০ পার পেট্রোল

বিভিন্ন রাজ্যে কর কাঠামো আলাদা হওয়ায় এই দাম বৃদ্ধিও বিভিন্ন। এদিন মুম্বইয়ে পেট্রোলের দাম ১০০ পেরোনোর আগেই রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের একাধিক শহরে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পার হয়ে গিয়েছিল।

টাকার দাম বাড়লেও বাড়ল জ্বালানির দাম

টাকার দাম বাড়লেও বাড়ল জ্বালানির দাম

ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধি নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের ওপরে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাড়ারে কাঁচা তেলের মূল্য এবং টাকার সঙ্গে ডলারের বিনিময় মূল্য। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আলাদা করে কর রয়েছে জ্বালানির ওপরে। পেট্রোল ও ডিজেলের ওপরে কেন্দ্র ও রাজ্য সরকারে কর যথাক্রমে রয়েছে ৬০% এবং ৫৪%।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্য বেড়েছে ০.৩০ শতাংশ। ব্যারেল রিছু দাম হয়েছে ৬৯.৬৭ ডলার। অন্যদিকে, পরপর তিন দিন টাকা দাম ১৫ পয়সা বেড়েছে। শুক্রবার ডলার পিছু টাকার মূল্য ছিল ৭২.৪৫ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+