পেট্রোল ও ডিজেলের দাম আবারও বাড়ল, দিল্লিতে পেট্রোল ছাড়াল লিটার পিছু ১১০ টাকা

ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দামে বৃদ্ধি মঙ্গলবার। এইদফায় পরপর সাতদিন জ্বালানির দাম বাড়ল। এখন প্রতিদিনই পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু ৩৫ পয়সা করে বৃদ্ধি হচ্ছে এবং তা প্রতিদিনই সর্বকালীন রেকর্ড করছে।

ফের পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দামে বৃদ্ধি মঙ্গলবার। এইদফায় পরপর সাতদিন জ্বালানির দাম বাড়ল। এখন প্রতিদিনই পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু ৩৫ পয়সা করে বৃদ্ধি হচ্ছে এবং তা প্রতিদিনই সর্বকালীন রেকর্ড করছে। প্রতিদিন সকালে জ্বালানির মূল্য নির্ধারণ করে থাকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

এদিনের দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ১১০.০৪ টাকা এবং ডিজেলে ৯৮.৪২ টাকা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৫.৮৫ টাকা এবং ১০৬.৬২ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ১১০.৪৯ টাকা এবং ১০১.৬৬ টাকা। চেন্নাইতে এদিনের দাম বৃদ্ধির পরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ১০১.৫৬ টাকা এবং ১০২.৫৯ টাকা।

বাকি মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের মূল্য

বাকি মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের মূল্য

বেঙ্গালুরুতে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু গিয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩.৯৩ টাকা এবং ১০৪.৫০ টাকায়। অন্যদিকে হায়দরাবাদে পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ১১৪.৪৯ টাকা এবং ১০৭.৪০ টাকা।

অনেক জায়গাতেই পেট্রোল ছাড়িয়েছে লিটার পিছু ১২০ টাকা

অনেক জায়গাতেই পেট্রোল ছাড়িয়েছে লিটার পিছু ১২০ টাকা

বিভিন্ন রাজ্যে সেখানকার করের কারণে পেট্রোল ও ডিজেলের দাম ভিন্ন। এরই মধ্যে দেশের অনেকগুলি শহরে পেট্রোলের দাম লিটার পিছু ১২০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের পান্না, সাতনা, রেওয়া, শাহডল, ছিন্দওয়াড়া এবং বালাঘাটে। রাজস্থানের দুই সীমান্ত শহর গঙ্গানগর এবং হনুমানগড়েও একই পরিস্থিতি। দেশের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম সব থেকে বেশি। সেখানে পেট্রোল ও ডিজেলের মূল্য লিটার পিছু যথাক্রমে ১২২.৭০ টাকা এবং ১১৩.২১ টাকা।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল পিছু ৮৫ ডলারের বেশি

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল পিছু ৮৫ ডলারের বেশি

২৮ সেপ্টেম্বর থেকে এনিয়ে পেট্রোলের দাম ২৭ বার বৃদ্ধি হল। এর আগে তিন সপ্তাহ জ্বালানির দাম বৃদ্ধি স্থগিত রাখা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশ্বের বিভিন্ন তেল রপ্তানিকারী দেশ যেমন সৌদি আরব এবং রাশিয়ার সঙ্গে জ্বালানির দাম নিয়ে বৈঠক করে। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ব্যারেল পিছু ৮৫ ডলারের বেশি। প্রতিদিনের দাম বৃদ্ধি থেকে রক্ষা পেতে জ্বালানিকে জিএসটির আওতায় আনার দাবি উঠেছে। কিন্তু অনেক রাজ্য সরকার কর হারানোর ভয়ে তা মেনে নিতে পারছে না। অন্যদিকে কেন্দ্রীয় সরকারেও জ্বালানির ওপর থেকে এক্সাইজ ডিউটি কমাতে রাজি নয়। কেননা কেন্দ্রীয় সরকারের আয়ের একটা বড় অংশ এই এক্সাইজ ডিউটি থেকেই আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+