Cheapest Skoda kylaq Launch: সবথেকে সস্তার SUV আনছে স্কোডা! টক্কর হবে Nexon এবং Brezza এর সঙ্গে
Cheapest Skoda kylaq Launch: ভারতের মাটিতে কমপ্যাক্ট SUV সেগমেন্টের চাহিদা ক্রমশ বাড়ছে। এই সেগমেন্টে TATA Punch, TATA Nexon, KYA, mahindra XUV 3X0 এর মতো গাড়ির ব্যাপক চাহিদা আছে। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে Skoda kylaq। ৪ মিটারের থেকেও ছোট কমপ্যাক্ট হবে এই SUV। টেস্টিং'য়ের সময় একাধিকবার এই গাড়ি প্রকাশ্যে এসেছে।
তবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়নি গাড়িটিকে। BMW, Audi Mercedes-Benz যেমন একটা ডিজাইন ফলো করে তেমনই Skoda kylaq এর ডিজাইন থিম একই হবে বলে মনে করা হচ্ছে। তবে এই গাড়ি অন্যতম সস্তার এসইউভি (Cheapest Skoda kylaq Launch) হবে বলে জানা যাচ্ছে। এক নজরে গাড়িটির ফিচার এবং খুঁটিনাটি তথ্য জেনে নিন।

- Cheapest Skoda kylaq Launch: ইঞ্জিন
Skoda kylaq এ 1.0- লিটারের 3- সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 115 bhp পাওয়ার এবং 178 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারবে। এই ইঞ্জিন 6- স্পিড ম্যানুয়াল এবং 6- স্পিড টর্ক কনভাটার গিয়ারবক্স দেওয়া হয়েছে।
- Cheapest Skoda kylaq Launch: ডিজাইন
নতুন স্কোডার গাড়ির MQB AO IN প্লাটফর্ম ডেভালোপমেন্ট করা হচ্ছে। এটি হালকা এবং মজবুত একটা প্লাটফর্ম। গাড়ির ফ্রন্টে স্কোডার সিগ্রেচর বোল্ড গ্রিল দেখতে পাওয়া যাবে। এছাড়াও স্লিট DRL এর সঙ্গে LED হেডলাইটস, নতুন বোনেট-বাম্পার এবং LED টেললাইটস দেওয়া হতে পারে সস্তার এই গাড়ি। এখানেই শেষ নয়, নতুন Skoda kylaq এ ব্ল্যাক সানরুফ এবং ১৭ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
- Cheapest Skoda kylaq Launch: ফিচার
একাধিক নতুন ফিচার থাকতে পারে Skoda kylaq -এ। থাকবে একগুচ্ছ সেফটি ফিচারও। যেমন অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, 6 এয়ারব্যাগ, ডিস্ক ব্রেক এবং ব্রেক অ্যাসিস্টের মতো একগুচ্ছ আধুনিক এবিং সুরক্ষিওত ফিচার থাকবে স্কোডার এই গাড়িতে। বিভিন্ন সংবাদমাধ্যমকে খবর অনুযায়ী, ফাইভ-স্টার নিরাপত্তা রেটিংকে মাথায় রেখে নতুন মডেলটি তৈরি করা হচ্ছে।
- Cheapest Skoda kylaq Launch: দাম?
Skoda এর এই গাড়ির দাম একেবারের আমঅ্যাদমির আয়ত্তের মধ্যে হবে। যা খবর, নয়া এই গাড়ির দাম হতে পারে ৮ লাখ টাকার কাছাকাছি হতে পারে। আর এই গাড়ির দাম অন্যতম সস্তার হবে বলেও দাবি।












Click it and Unblock the Notifications