Cheapest Scooter: ৪০ হাজার টাকারও কমে নয়া ই-স্কুটার আনল ওলা! ইলেকট্রিক সওয়ারির জগতে বিপ্লব
Cheapest Scooter For Women: ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় বিপ্লব ভারতে। বিশেষ করে দেশজুড়ে ছড়িয়ে থাকা ইলেকট্রিক ভেইক্যালের বিশাল বাজারের অনেকটাই এখন Ola Electric এর দখলে। একেবারে মধ্যবিত্তের কথা ভেবে সংস্থা ভারতের বাজারে Gig এবং S1 Z স্কুটারের নয়া রেঞ্জ করল।
আর এই নয়া রেঞ্জে Ola Gig, Ola Gig+, Ola S1 Z এবং Ola S1 Z+ এর মতো টু-হুইলার (Cheapest Scooter For Women) রয়েছে। ইতিমধ্যেই সংস্থার তরফে বুকিং অপশন খুলে দেওয়া হয়েছে। মাত্র ৫০০ টাকা দিয়ে বুক করতে পারবেন Ola Electric এর নয়া সিরিজের যে কোনও ই-স্কুটার।

এই সমস্ত স্কুটারে সংস্থা রিমুভেবল ব্যাটারি প্যাক অপশন দিয়েছে। ফলে এখন চার্জ অনেক বেশি সুবিধাজনক হয়ে গিয়েছে। Ola Electric এর দাবি, একেবারেই মধ্যবিত্তের কথা মাথায় রেখেই এই ই-স্কুটার লঞ্চ করা হয়েছে। একেবারেই সাধারণ ডিজাইনে লঞ্চ করা হয়েছে। রেঞ্জ খুব একটা বেশি নয়। এক নজরে দেখে নিন Ola Gig, Ola Gig+, Ola S1 Z এবং Ola S1 Z+ এর রেঞ্জ এবং দাম সংক্রান্ত তথ্য -
- Cheapest Scooter For Women: দাম এবং ভেরিয়েন্ট
Ola Gig এর দাম শুরু হচ্ছে 39,999 টাকা
Ola S1 Z এর দাম শুরু হচ্ছে - 59,999 টাকা
Ola S1 Z+ এর দাম শুরু হচ্ছে 64,999 টাকা।
Gig এবং S1 Z সিরিজের ডেলিভারি হতে হতে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল এবং মে মাস। ওলা ইলেকট্রিক-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভবিশ আগারওয়ালের মতে, বাজারে থাকা সংস্থার স্কুটারগুলির সঙ্গেই নয়া ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে একটি নতুন বিপ্লব আনবে (Cheapest Scooter For Women)।
- Cheapest Scooter For Women: Ola Gig দাম: 39,999 টাকা
Ola Gig সংস্থার সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার। একেবারে ছোট রাইডের জন্য এটিকে ডিজাইন করা হয়েছে। এই স্কুটারে সংস্থা রিমুভেবল 1.5 kWh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি প্যাক দিয়েছে। সংস্থার দাবি নয়া Ola Gig ফুল চার্জে 112 কিমি পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেবে। এতে 12 ইঞ্চির টায়ার দেওয়া হয়েছে।
- Cheapest Scooter For Women: Ola Gig+দাম: 49,999 টাকা
Ola Gig+ এ আরও বেশি রেঞ্জ পাওয়া যাবে। একেবারে বাজেটফ্রেন্ডলি ই-স্কুটার এটি। Ola Gig+ -এ 1.5 kWh ক্ষমতা সম্পন্ন রিমুভেবল সিঙ্গল/ডুয়েল ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতি 45 কিমি। এই স্কুটারের সিঙ্গল ব্যাটারি অপশনে ৮১ কিলোমিটার রেঞ্জ দেয়, অর্থাৎ দুটি ব্যাটারির প্যাকে এই স্কুটারটি ১৫৭ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন।












Click it and Unblock the Notifications