New Kia Carens launch: Maruti Suzuki Ertiga-কে টক্কর! একেবারে সস্তার SUV- আনছে কিয়া
New Kia Carens launch: ভারতে 7 সিটার গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। এতে একাধিক দারুণ অপশন রয়েছে। তবে বাজেট ফ্রেন্ডলি গাড়ির অপশন কয়েকটি মাত্রই আছে। এই সময়ে Maruti Suzuki Ertiga ভারতে সবথেকে বিক্রিত MPV।
Kia Carens লঞ্চ করার পর Ertiga এর বিক্রিতে তেমন কিছু আলাদা হয়নি। কিন্তু Kia India এবার একেবারে কোমর বেঁধে নামছে। Carens এর ফেসলিফট মডেল লঞ্চ করছে। যা হবে বাজেট ফ্রেন্ডলি। একনজরে দেখে নিন New Kia Carens (launch) এর ফিচার-

New Kia Carens launch: কবে আসবে নতুন গাড়ি?
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Kia Carens ফেসলিফট আগামই ২০২৫ সালে লঞ্চ করতে পারে। Carens গত 2022 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করে। গত কয়েকবছরে গাড়িটির কোনও আপডেট করা হয়নি। কিন্তু এখন গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানি তাদের ফেসলিফ্ট মডেল লঞ্চ করতে চলেছে। যাতে নতুন ডিজাইন এবং উন্নত একাধিক ফিচার দেখতে পাওয়া যাবে।
New Kia Carens launch: ডিজাইনে বড় বদল
Kia Carens facelift এর ডিজাইনে বড় বদল দেখতে পাওয়া যাবে। গাড়ির বাইরে এবং ভিতরের ডিজাইনে বদল করা হচ্ছে। একেবারে নতুন ফ্রন্ট গ্রিল, নতুন হ্যাডল্যাম্প দেখতে পাওয়া যেতে পারে। পাশাপাশি R16 ইঞ্চির ডুয়েল টোন অ্যালয় হুইল দেওয়া হয়েছে। New Kia Carens এর সাইড প্রোফাইলও আপডেট করা হয়েছে। LED কানেকটেড DRLs স্ট্রিপ এবং স্পোটি বাম্পার দেখতে পাওয়া যাবে। গাড়িটিতে 16 ইঞ্চির হুইল দেওয়া থাকতে পারে।
New Kia Carens launch: মিলতে পারে এই ফিচার-
- 6 এয়ারব্যাগ
- ব্লাইন্ড স্পোর্ট মনিটর
- ADAS লেবল-1
- ড্যাশবোর্ড ডুয়েল টোন কালার
- 10.25- ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইমেন্ট সিস্টেম
- বিশেষ সিট
- সানরুফ
- 360- ডিগ্রি ক্যামেরা
- ইমাজেন্সি ব্রেকিং সিস্টেম
- ক্রজ কন্ট্রোল
New Kia Carens launch: ইঞ্জিনে বদল থাকছে না
Carens facelift এ দুটি পেট্রোল ইঞ্জিন এবং একটি ডিজেল ইঞ্জিন অপশন থাকতে পারে। এতে 1.5L T-GDi পেট্রোল ইঞ্জিন, 1.5L পেট্রোল ইঞ্জিন এবং 1.5L CRDi VGT ডিজেল ইঞ্জিন থাকবে। যা 6-স্পিড ম্যানুয়াল এবং 6-স্পিড ইন্টিলিজেন্ট ম্যানুয়াল ট্রান্সমিশন অপশন থাকতে পারে। যা খবর, New Kia Carens একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকতে পারে। যা খবর, গাড়ির দাম হতে পারে ১১ লাখ টাকার মধ্যেই। তাহলে আর কি! একটা কিয়া হয়ে যাক!!!!












Click it and Unblock the Notifications