Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cheapest Motorcycles 2023: সবথেকে সস্তার পাঁচটি বাইক! দাম একেবারে চমকে দেওয়ার মতো

Cheapest Motorcycles 2023: সামনেই উৎসবের মরশুম! আর এই সময় অনেকেই অনেক কিছু কেনাকাটা করে থাকেন। এমনকি গাড়ি কিংবা বাইক কেনারও পরিকল্পনাও করে থাকেন অনেকই। আর সেই কারনেই এই সময় বিভিন্ন সংস্থা গাড়ি কিংবা বাইকের উপর বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেয়।

এমনকি বিভিন্ন ইএমআই অফারও দেওয়া হয়। যাতে মানুষ আরও বেশি করে গাড়ি কিংবা বাইক কেনার প্রতি আকর্ষিত হয়। এই প্রতিবেদনে এমনই পাঁচটি সস্তার (Cheapest Motorcycles 2023) বাইকের খোঁজ রইল। শুধু সস্তাই নয়, মাইলেজও চমকে দেওয়ার মতো।

Cheapest Motorcycles 2023

  • Hero HF 100:

তালিকার একেবারে প্রথমেই রয়েছে হিরো HF 100। আর এটাই নাকি দেশের সবথেকে সস্তার (Cheapest Motorcycles 2023) বাইক। এমনকি দেশে সবথেকে বিক্রি হয় বাইকটি। Hero HF 100 বাইকটির এক্স-শোরুম দাম মাত্র ৫৬ হাজার ৯৬৮ টাকা। হিরোর এই সস্তার বাইকটি 97 cc ইঞ্জিন পাওয়ারের। এই বাইকটিকে সংস্থার (Hero MotoCorp) তরফে i3S স্টপ-স্টার্ট প্রযুক্তি নেই। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা নেই। আর সেই কারনেই এত কম দাম বাইকটির।

  • Hero HF Deluxe:

হিরোর আরও একটি সস্তার (Cheapest Motorcycles 2023) বাইক HF Deluxe। 100 cc সেগমেন্টের বাইকের কথা উঠলেই Hero-এর নাম সামনে আসে। ক্রেতাদের প্রথম পছন্দের তালিকায় থাকে এই বাইক। এই বাইকটির এক্স-শোরুম প্রাইস মাত্র ৫৯ হাজার ৯৯০ টাকা। তবে অনেকগুলি ভেরিয়েন্ট আছে। সেই অনুযায়ী দাম নির্ভর করবে। তবে HF Deluxe বাইকটিতে 97 cc স্লিপার ইঞ্জিন রয়েছে।

  • TVS Sport:

সস্তা (Cheapest Motorcycles 2023) বাইকগুলির মধ্যে থাকে TVS এর নামও। TVS Sport বাইকটিতে 109.7 cc ইঞ্জিন রয়েছে। ভারতের অন্যতম সেরা বাইকগুলির মধ্যে একটি এই বাইক। TVS Sports এর এক্স-শোরুম দাম মাত্র ৬৪ হাজার ০৫০ টাকা। বেস মডেলে কিক-স্টার্ট রয়েছে। অন্য ভেরিয়েন্টগুলিতে অবশ্য সেলফ স্টার্ট আছে। দামও অনেক বেশি।

  • Honda Shine 100:

সস্তা (Cheapest Motorcycles 2023) বাইকের তালিকায় Honda Shine 100 থাকবে না তা হয় না। মাইলেজেও এই বাইক সেরা। এক্স=-শোরুম প্রাইস ৬৪ হাজার ৯০০ টাকা থেকে শুরু। বাইকটিতে ইঞ্জিন একেবারে আধুনিক প্রযুক্তির। এই বাইকে সেলফ স্টার্ট পেয়ে যাবেন। সংস্থার দাবি, এটাই দেশের সবথেকে সস্তার বাইক যাতে সেলফ স্টার্ট রয়েছে। এমনকি অন্যান্য সুবিধাও রয়েছে বলে দাবি।

  • Bajaj Platina 100:

সাধারণের বাইক Bajaj! এমনকি এই সংস্থার বাইকগুলির মেনটেনেন্স খরচও অনেক কম। আর এই সংস্থার সস্তার (Cheapest Motorcycles 2023) বাইক হল বাজার প্লাটিনা ১০০। এই বাইকে (Bajaj Platina 100) ১০২ সিসির ইঞ্জিন রয়েছে। রয়েছে DTS-i টেকনোলজি। এক্স-শোরুম প্রাইস ৬৫ হাজার ৮৫৬ টাকা। বলে রাখা প্রয়োজন, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দাম বদলে যায়। কর সহ অন্যান্য কিছুর উপর নির্ভর করে বদলায় এই দাম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+