Cheapest Motorcycles 2023: মাত্র এক টাকায় ছুটবে এক কিমি! ৭০ হাজার টাকারও কমে বাড়ি আনুন এই বাইক
Cheapest Motorcycles 2023: দামী হচ্ছে পেট্রোল! পাল্লা দিয়ে কমছে মাইলেজ। ফলে এমন বাইক এখন প্রয়োজন যা মাইলেজও দেয় আবার দামেও মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকে। এমন কিছু বাইকের খোঁজ রইল এই প্রতিবেদনে যা একেবারেই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে।
এমনকি মাইলেজেও যে কোনও বাইকে টক্কর দিতে পারে। এখানেই শেষ নয়, মাসের বেতনেই (Cheapest Motorcycles 2023) এই বাইকগুলি বাড়ি আনতে পারবেন। এজন্যে আলাদা খরচের দরকার হবে না।

Cheapest Motorcycles 2023: TVS Sport
তালিকায় প্রথমে থাকবে TVS Sport। মাত্র এক লিটার তেলে ৭০ কিমি পর্যন্ত যেতে বাধ্য এই বাইক। এমন চমকে দেওয়ার মতো ক্ষমতা আছে এই স্পোর্টস বাইকের। দীর্ঘদিন ধরে ভারতের বাইকের বাজারে আধিপত্য বজায় রেখেছে সংস্থার এই বাইকটি।
এমনকি রাইডারদের প্রথম পছন্দের তালিকায় থাকে টিভিএস। এই বাইকে 109.7cc এর BS6 ইঞ্জিন রয়েছে। যা জেনারেট করতে পারে 8.18 bhp পাওয়ার এবং 8.7 মিটার টর্ক। রয়েছে ডার্ম ব্রেক, যা বাইকরাইডারের সুরক্ষাকে আরও মজবুত করে। আর (Cheapest Motorcycles 2023) দাম! মাত্র 61,602 (এক্স-শোরুম) টাকা।
Cheapest Motorcycles 2023: Bajaj Platina 100
মধ্যবিত্তের সস্তার বাইক বাজাজ। আর তা যদি Platina 100 হয় তাহলে তো কথাই নেও। সংস্থার দাবি, বাজাজের এই বাইকটি ৭৫ থেকে ৯০ km দেবে প্রতি এক টাকায়। ফলে দারুণ মাইলেজ দিতে পারে। বাইকটিতে DTS-i এর সুবিধা রয়েছে। একই সঙ্গে 102cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা খুবই শক্তিশালী। যা 7.9hp শক্তি এবং 8.3Nm টর্ক উৎপন্ন করে। বাইকটিতে এক্স-শোরুম (Cheapest Motorcycles 2023) মূল্য 67,475 টাকা।
Cheapest Motorcycles 2023: Hero HF Deluxe
হিরোর এই বাইকটি এক লিটারে ৬৫ কিলোমিটার মাইলেজ দেয়। বাইকে 7.2cc, BS6 ইঞ্জিন রয়েছে। যা 7.91bhp শক্তি এবং 8.05 নিউটন মিটর টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটিতে সেফটি দারুণ ভাবে ব্যবহার করা হয়েছে। রয়েছে ড্রাম ব্রেক। বাইকটিতে পাঁচটি ভেরিয়েন্ট রয়েছে। এছাড়াও ১০টি রঙে বাইকটি পাওয়া যায়। যএক্স-শোরুম (Cheapest Motorcycles 2023) মূল্য 56,185 টাকা।
রাজ্য হিসাবে বাইকের দাম এবং অফার অনেক সময় বদলে যায়। ফলে সমস্ত কিছু দেখা শুনেই বাইক কেনা প্রয়োজন। তা সে যে কোনও বাইক সংস্থার হতে পারে। তবে এখন একাধিক ই-কর্মাস সাইট অনেক সস্তায় বাইক বিক্রি করছে অনলাইনে।












Click it and Unblock the Notifications